গোপাল দেবনাথ : কলকাতা, ১২, নভেম্বর, ২০২৬। ১২ নভেম্বর বৃহষ্পতিবার আমার একজন অতিপ্রিয় দাদা ও দীর্ঘ চার দশকের বন্ধু প্রযোজক পরিচালক ও অভিনেতা প্রবীর রায় আজ সকালে ক্যান্সারের কাছে পরাজিত হয়ে চিরতরে চলে গেলেন। এত শারীরিক কষ্ট ও মানসিক যন্ত্রণার মাঝেও যে ভাবে হাসিমুখে থাকতেন যা নিদর্শন হয়ে থাকবে। করোনা অতিমারীর সময় প্রবীরদার শারীরিক অবস্থার খুবই অবনতি হয়েছিল সে যাত্রায় প্রাণরক্ষা হয়েছিল। প্রবীর দার জন্ম ১৯৪৮ সালের ৩১ আগস্ট। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। ২০০৩ সালে প্রবীরদা কলকাতার শেরিফ হয়েছিলেন।

দূরদর্শনের জন্য রঙিন সম্প্রচার সহ বহু ভালো কাজ করেছেন। পণ্ডিত রবিশংকরজী কে নিয়ে একটি অসাধারণ কাজ করে ছিলেন। মহানায়ক উত্তমকুয়ার, শমিত ভঞ্জ, সংঘমিত্রা ব্যানার্জী, সুপ্রিয়াদেবীর পরিবারের ঘনিষ্ঠ সদস্য ছিলেন।

অভিনেত্রী পাপিয়া অধিকারীর সাথে একাধিক কাজ করে ছিলেন। ৮০এর দশকে দূরদর্শনের জন্য Twenty Four Frames এর ব্যানারে হারানোসুর নামে একটি গানের সিরিজ তৈরি করে ছিলেন। সেইসময় অত্যন্ত জনপ্রিয় হয়ে ছিল। আমি প্রবীরদার সাথে গানের শ্যুটিংয়ের কাজের জন্য অনেকদিন দীঘায় ছিলাম। প্রবীরদা আমার নিউজ স্টারডম অনলাইন নিউজ পোর্টালে প্রায় প্রথমদিন থেকেই নানাবিধ লেখা দিতেন।
অসাধারণ সব তথ্য সমৃদ্ধ লেখা। পাঠকদের খুবই পছন্দ হতো। প্রবীরদার লেখাগুলো পড়লে মনে হতো পুরো ঘটনা চোখের সামনে দেখতে পাচ্ছি। সমাজের সকল স্তরের বিখ্যাত মানুষের সাথে প্রবীরদার নিবিড় যোগাযোগ ছিল। প্রবীরদা ছিলেন জাতীয়স্তরের সাঁতারু। কিছুদিন আগে উত্তমকুমারের জীবন নিয়ে যেতে নাহি দিব বলে একটি ডকুফিচার নির্মাণ করে ছিলেন।

এ ছাড়াও কালমধুমাস নামে একটি সিনেমা নির্মাণ করে ছিলেন। ২০২১ এ নির্মাণ করে ছিলেন বাস্তবধর্মী সিনেমা অগ্নিমন্থন। এই সিনেমার একটি চরিত্রে আমার অভিনয় করার সুযোগ হয়েছিল। মাত্র কয়েকমাস আগে আত্মজীবনী মূলক একটি বই লিখে ছিলেন প্রবীর দা। বহু পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে। এত সুখ স্মৃতি জমে আছে এই মুহূর্তে লিখে শেষ করা যাবে না।

প্রবীরদার প্রয়াণে টলিউডে গভীর শোকের ছায়া নেমে এসেছে। চলচ্চিত্র জগৎ হারালো এক গুণী মানুষ কে। প্রবীরদা তুমি যেখানেই থাকো আনন্দে মেতে থেকো।
নিউজ স্টারডম পরিবারের পক্ষ থেকে রইলো শ্রদ্ধা।
















Be First to Comment