Press "Enter" to skip to content

এক অসাধারণ অভিনেতা নানা পাটেকার দর্শকদের কাঁদিয়ে চলে গেলেন…।

প্রিয়রঞ্জন কাঁড়ার: কলকাতা, ৮ অক্টোবর, ২০২৬। কিছুটা বেখাপ্পা চেহারা নিয়েও একটা অদ্ভুত ও বিরল ম্যানারিজমের দৌলতে রীতিমতো অপ্রতিদ্বন্দ্বী এক চরিত্রাভিনেতা। যিনি সম্পূর্ণ একক ক্যারিশমায় অবলীলায় কোনও ছবিকে ব্লকবাস্টার বানিয়ে দিতে পারতেন। দু-একটা নায়িকা-কেন্দ্রিক খুচরো বিতর্ক বাদ দিলে মানুষ হিসেবেও অতুলনীয় ছিলেন নানাজী। তাঁর কৃচ্ছ্রসাধন, মাকে নিয়ে অতি সাধারণ জীবন যাপন, রোজগারের বড় অংশ অনুদান, এগুলো রূপকথার মতো। চোখের সামনে রাজু শ্রীবাস্তবদের তাঁরই মিমিক্রি করতে দেখে হেসে লুটিয়ে পড়ার মধ্যে কোনও ভণিতা থাকতো না। এটাই তিনি। উচ্ছল, ইগোহীন। ‘প্রহার’ ছবির ওই ক্লাইম্যাক্স দৃশ্য!! আজও ইউটিউবে দেখলে গায়ে কাঁটা দেয়। কীভাবে পেরেছিলেন!! কোনও তুলনায় যেতে ইচ্ছেই করে না। তিনি তিনিই। ৭৫ বছর বয়সে ইহলোক ত্যাগ করলেন। ওপারে ভালো থাকুন।

More from CinemaMore posts in Cinema »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *