প্রিয়রঞ্জন কাঁড়ার: কলকাতা, ৮ অক্টোবর, ২০২৬। কিছুটা বেখাপ্পা চেহারা নিয়েও একটা অদ্ভুত ও বিরল ম্যানারিজমের দৌলতে রীতিমতো অপ্রতিদ্বন্দ্বী এক চরিত্রাভিনেতা। যিনি সম্পূর্ণ একক ক্যারিশমায় অবলীলায় কোনও ছবিকে ব্লকবাস্টার বানিয়ে দিতে পারতেন। দু-একটা নায়িকা-কেন্দ্রিক খুচরো বিতর্ক বাদ দিলে মানুষ হিসেবেও অতুলনীয় ছিলেন নানাজী। তাঁর কৃচ্ছ্রসাধন, মাকে নিয়ে অতি সাধারণ জীবন যাপন, রোজগারের বড় অংশ অনুদান, এগুলো রূপকথার মতো।
চোখের সামনে রাজু শ্রীবাস্তবদের তাঁরই মিমিক্রি করতে দেখে হেসে লুটিয়ে পড়ার মধ্যে কোনও ভণিতা থাকতো না। এটাই তিনি। উচ্ছল, ইগোহীন। ‘প্রহার’ ছবির ওই ক্লাইম্যাক্স দৃশ্য!! আজও ইউটিউবে দেখলে গায়ে কাঁটা দেয়। কীভাবে পেরেছিলেন!! কোনও তুলনায় যেতে ইচ্ছেই করে না। তিনি তিনিই। ৭৫ বছর বয়সে ইহলোক ত্যাগ করলেন। ওপারে ভালো থাকুন।

এক অসাধারণ অভিনেতা নানা পাটেকার দর্শকদের কাঁদিয়ে চলে গেলেন…।
More from CinemaMore posts in Cinema »
- জলসাঘর চলচ্চিত্রের নৃত্যশিল্পী রোশন কুমারী চলে গেলেন…।
- আমার যাত্রায় যাওয়ার একদমই ইচ্ছে ছিলোনা কিন্তু বাধ্য হয়ে যেতে হলো, টাকার জন্য- অজিতেশ বন্দ্যোপাধ্যায়…।
- বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখার্জি গুণমুগ্ধ ভক্তদের ছেড়ে চিরতরে চলে গেলেন…।
- NueGo Partners with the Much-Anticipated Film DAAYRA, Starring Kareena Kapoor Khan & Prithviraj Sukumaran…
- 15 Years of Dedication to Ad Filmmaking: Film Director Shilajit Dey and SDF Production Receive an Award from a Superstar in Mumbai…
More from WorldMore posts in World »
- ২০২৬-এ শান্তিতে নোবেল জয়ী নাভি পিল্লাই…।
- সল্টলেকের গোল্ডেন টিউলিপ এনেছে নানা রূপে পুজোর আহার…।
- রাশিয়ার কাছে চার গোলে হার ভারতের…।
- বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬: চোখের গুরুত্ব, চোখ ভালো রাখার উপায় ও স্ক্রিন-টাইম কমানোর প্রয়োজনীয়তা…।
- Honda Motorcycle & Scooter India Announces Prices of XR300 L & XR300 Rally Bookings open for both products nationwide…










Be First to Comment