Press "Enter" to skip to content

স্মৃতিচারণায় সৌমিত্রদা ….প্রবীর রায়…।

সদ্য প্রয়াত প্রবীর রায় কে শ্রদ্ধা জানিয়ে লেখাটি পুনরায় প্রকাশ করা হলো- স্মৃতিচারণায় সৌমিত্রদা ….।

কলকাতা, ১৫ নভেম্বর, ২০২৬। সৌমিত্রদা কে প্রথম দেখি বোধহয় ১৯৬৩/১৯৬৪ সালে ! সৌমিত্রদা থাকতেন বালিগঞ্জ পূর্ণদাস রোডে ! সৌমিত্রদা যে বাড়িতে ভাড়া থাকতেন, তার ঠিক উল্টোদিকের বাড়িতে আমি প্রাইভেট টিউটরের কাছে পড়তে যেতাম ! তখন আমি ক্লাস X বা XI এ পড়তাম. অনেক সকালে পড়তে যেতাম , রোজই দেখতে পেতাম সৌমিত্রদা কে ! তখন “নষ্টনীর” (চারুলতা) ছবির শুট চলছে ! সৌমিত্রদা কে দেখতাম বড় জুলফি ছিল , পরে বুঝেছিলাম চরিত্রের জন্য ! টান টান চেহারা ! খুব ফর্সা !

এর পর সৌমিত্রদার সঙ্গে প্রথম আলাপ হয় সত্যজিৎ রায়ের “প্রতিদ্বন্দ্বী” ছবির সেটে ইন্দ্রপুরী স্টুডিওতে ! ওই ছবিতে সৌমিত্রদা ছিলেন না ! কিন্তু ওনার নিজের কোনো শুট না থাকলেই চলে আসতেন ! শুধু সৌমিত্রদা না ! রবিদা (রবি ঘোষ), সুবুদা (শুভেন্দু চ্যাটার্জী) সবাই আসতেন ! ওখানেই আলাপ প্রথম !

তারপর বিভিন্ন জায়গায় দেখা হয়েছে কথা হয়েছে ! সৌমিত্রদার নিজের ভগ্নিপতী ছিলেন রঞ্জিত সিনহা ! রঞ্জিতদা আবার উত্তম কুমার এর ভীষণ বন্ধু ছিলেন! উত্তমদার বাড়িতে যাতায়াতের সূত্রে রঞ্জিতদার সঙ্গে ভালো আলাপ ছিল আমার ! রঞ্জিতদার জন্যও সৌমিত্রদার সঙ্গে দেখা হতো !

একটা মজার ঘটনা মনে পড়ছে ! দীনেন গুপ্তর পরিচালনায় “বসন্ত বিলাপ” ছবির শুট চলছে ইন্দ্রপুরী স্টুডিওতে ! দীনেন গুপ্তার অফিস ছিল ইন্দ্রপুরী স্টুডিওতে ঢুকেই ডান দিকে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় ! নিচে সিঁড়ির পাশে একটা সাইকেল নিয়ে শট টা টেক হচ্ছে ! শিল্পী ছিলেন সৌমিত্রদা, তরুণ কুমার, অনুপকুমার! হটাৎ তরুণকুমার বললেন দেখ “পুলু , যত ভালো শিল্পী সবাই কিন্তু চ্যাটার্জী ! তুই, দাদা , সবাই চ্যাটার্জী ! ” সঙ্গে সঙ্গে সৌমিত্রদা বললেন ” কেন, অনুপ কি খারাপ শিল্পী ? ” তরুণ কুমার সঙ্গে সঙ্গে বললেন ” সে তো আমাদের সঙ্গে অভিনয় করতে করতে ভালো শিল্পী হয় গেছে ! ” খুব হাসাহাসি হলো এই নিয়ে !

সৌমিত্রদা “Calcutta rowing club ” এর মেম্বার ছিলেন ! প্রায়ই যেতেন ! ওখানেও আড্ডা হতো ! সৌমিত্রদার সঙ্গে আড্ডা মারার একটা মজা ছিল ! সিনেমা ছাড়াও আরো অনেক কিছু জানা যেত ! যেটা উত্তমদার মধ্যেও ছিল ! সৌমিত্রদা ব্র্যান্ডি খেতেন, তারপর কিছু খাবার প্যাক করে চলে যেতেন ….কোনোদিন খুব রাত করতে দেখিনি !

সৌমিত্রদার সঙ্গে শেষ দেখা ওনার গল্ফগ্রীনের বাংলোতে! বছর তিনেক আগে ! আমি তখন “অগ্নিমন্থন” ছবি করার প্ল্যান করেছি ! দাদু , নাতনির গল্প ! সৌমিত্রদা কে ভেবেছি দাদুর চরিত্রে ! আমি আর অশোক Ashok Roy (স্ক্রিপ্ট রাইটার ) গেলাম সৌমিত্রদার কাছে , ফোন করে !

সৌমিত্রদার বাংলোর কমপ্লেক্সের মধ্যে একটা সুন্দর outhouse আছে ! ওখানে বসে আলোচনা করলাম, সৌমিত্রদা রাজি হয় গেলেন ! স্ক্রিপ্টও দিয়ে দিলাম ! টাকা পয়সার কথাও ফাইনাল হয় গেলো , রোজ ৪ ঘন্টার বেশি শুট করতে পারবেন না বললেন ! আবার বললেন আমাকে বেশি হাঁটিও না ! তারপর অনেক আড্ডা হলো ! সেই শেষ দেখা !

সেদিনের কোনো ফটো নেই কারণ সৌমিত্রদা সেদিন শর্টস পরে খালি গায়ে বসে স্ক্রিপ্ট শুনেছিলেন , তাই ফটো তুলতে দেননি ! মনে আছে অশোক রায় ?

তখন ছবিটা করতে পারিনি ! এখন ছবি শেষ , সামনের মাসে রিলিজ !

সৌমিত্রদা , তুমি যেখানে থাকো, ভালো থাকো !

 

More from CinemaMore posts in Cinema »
More from WorldMore posts in World »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *