Press "Enter" to skip to content

এন এ বি এইচ স্বীকৃত পেল হাওড়ার নার্সিং হোম, আধুনিক ও পরিবেশবান্ধব চিকিৎসা পরিষেবায় নতুন দিশা…।

নিজস্ব প্রতিনিধি : হাওড়া, ১৫ নভেম্বর, ২০২৬। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক নতুন মাইলফলক গড়ল হাওড়ার বেলেপোলের বিরল সেবা সদন । ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেলথকেয়ার প্রোভাইডার্স -এর স্বীকৃতি অর্জন করল এই চিকিৎসা প্রতিষ্ঠান। এই বিশেষ সাফল্য উদযাপন উপলক্ষে হাওড়ার ফরসোর রোডে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার প্রাক্তন প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী সহ অন্যান্য চিকিৎসকরা।

প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর সুবীর মল্লিক জানান, বিরল সেবা সদন শুধুমাত্র একটি নার্সিং হোম নয়, এটি একটি আধুনিক সেবামূলক চিকিৎসা প্রতিষ্ঠান। তাঁর দাবি, হাওড়ার ছোট নার্সিং হোমগুলির মধ্যে বিরল সেবা সদন বর্তমানে এন এ বি এইচ-এর স্বীকৃতি অর্জন করেছে। এই স্বীকৃতি প্রতিষ্ঠানের চিকিৎসা পরিষেবার গুণমান, রোগীর নিরাপত্তা এবং পরিষেবা প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট মান বজায় রাখার প্রচেষ্টার স্বীকৃতি।

তিনি আরও জানান, বিরল সেবা সদনকে পরিবেশবান্ধব বা ‘গ্রিন নার্সিং হোম’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্লাস্টিকজাত সামগ্রীর ব্যবহার এড়িয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি রোগীদের জন্য আধুনিক চিকিৎসা পরিকাঠামো এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

সুবীর মল্লিক বলেন, বর্তমানে বিভিন্ন জায়গায় একাধিক নার্সিং হোম গড়ে উঠেছে। প্রত্যেক প্রতিষ্ঠান নিজেদের মতো করে পরিচালিত হলেও সরকারি নিয়মকানুন মেনে চলা অত্যন্ত জরুরি। তাঁর আশা, হাওড়ার সমস্ত নার্সিং হোম কর্তৃপক্ষ সরকারি নির্দেশিকা ও নির্ধারিত নিয়ম মেনেই চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন।

এন এ বি এইচ এর স্বীকৃতি অর্জনের এই সাফল্যকে আগামী দিনে আরও উন্নত, নিরাপদ ও পরিবেশবান্ধব চিকিৎসা পরিষেবা প্রদানের অনুপ্রেরণা হিসেবে দেখছে বিরল সেবা সদন কর্তৃপক্ষ।

More from HealthMore posts in Health »
More from WorldMore posts in World »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *