গোপাল দেবনাথ : কলকাতা, ২২ নভেম্বর, ২০২৬। দক্ষিণ কলকাতায় ব্রাহ্ম সম্মিলন সমাজ হলে চিত্রপরিচালক প্রযোজক অভিনেতা ও লেখক প্রবীর রায় এর স্মরণে প্রার্থনা সভার আয়োজন করা হয়। শতাধিক কাছের মানুষ এদিন প্রার্থনা সভায় উপস্থিত হয়ে ছিলেন। 
এদিনের অনুষ্ঠানে পরিবার পরিজন বন্ধু সহ সমাজের বিশিষ্টজন তাদের হৃদয়ের অনুভূতি তুলে ধরেন উপস্থিত অতিথিদের সামনে। প্রবীর রায় এর বর্ণময় কর্মজীবনের কথা বলেন কাছের মানুষজন। এই ভাব গম্ভীর অনুষ্ঠানে ছিল মন্ত্রচারণ সেইসাথে ছিল সঙ্গীতানুষ্ঠান।
উপস্থিত ছিলেন পুত্র নীল রায়, পুত্রবধূ ফালাক রশিদ রায়, সহধর্মিনী সোমশ্রী রায়, মুনমুন সেন, শকুন্তলা বড়ুয়া, প্রবাল মল্লিক, মৌমিতা গুপ্ত, রিমঝিম গুপ্ত, অনিন্দ্য সরকার সহ অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীগণ।
বিশেষভাবে উল্লেখ করতে হয় এই প্রতিবেদকের সাথে প্রবীর রায় এর চার দশকের সম্পর্ক ছিল। এই নিউজ স্টারডম নিউজ পোর্টালের নিয়মিত লেখক ছিলেন। এইখানে প্রকাশিত লেখাগুলো বই আকারে প্রকাশিত হয়েছে।






















Be First to Comment