Press "Enter" to skip to content

নিউটাউনে শঙ্কর জ্যোতি আই ইনস্টিটিউট এর উদ্যোগে বিধায়ক পীযূষ কানোরিয়ার জন্মদিন উদযাপন…।

গোপাল দেবনাথ : কলকাতা, ১ নভেম্বর, ২০২৬। চোখের জটিল রোগের চিকিৎসার ক্ষেত্রে শঙ্কর জ্যোতি আই ইনস্টিটিউট এর কথা নতুন করে বলার কিছু নেই। রবিবার নিউটাউনে শঙ্কর জ্যোতি আই ইনস্টিটিউট এর ৭ম তলে রাজারহাট নিউটাউনের বিধায়ক মাননীয় পীযূষ কানোরিয়া মহাশয় এর জন্মদিন কেক কেটে উদযাপন করা হল। বিধায়ক মহাশয় কে উত্তরীয় পুষ্পস্তবক এবং ট্রফি দিয়ে বরণ করে নেওয়া হয়। এদিন ৭২ জন রোগীর ছানি অপারেশন করা হল পীযূষ কানোরিয়ার উদ্যোগে। এ ছাড়াও বিনামূল্যে ২১০ জন রোগীর রেটিনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। পীযূষবাবু উপস্থিত সাংবাদিকদের সামনে কথা দিয়েছেন আগামীদিনে ১০ হাজার দুঃস্থ মানুষের ছানি অপারেশন এর ব্যবস্থা করবেন। কেবলমাত্র অর্থের অভাবে দৃষ্টি হারাবেন এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এই মহতী কাজে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন শংকর জ্যোতি আই ইনস্টিটিউটের কর্তৃপক্ষ। সংস্থার পক্ষে ডাক্তার অভিজিৎ দাস পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন।।

 

More from GeneralMore posts in General »
More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *