সায়ন দেবনাথ : কলকাতা, ৪ জুলাই, ২০২৬। গত ১ জুলাই সারা দেশ জুড়ে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস। ওইদিন এই বাংলার প্রয়াত মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন এবং ১৯৬২ সালের এই দিনেই ডাক্তার বিধান চন্দ্র রায় এর প্রয়াণ হয়। আমাদের রাজ্যেও এইদিন মহা ধুমধামের সাথে উদযাপিত হল চিকিৎসক দিবস। উত্তর পূর্ব কলকাতায় বেলেঘাটা সুভাষ সরোবরের স্বেচ্ছাসেবী সংস্থা আমরা ব্যতিক্রমী’র উদ্যোগে বেলেঘাটা সি আই টি রোডে অবস্থিত বি সি রায় পোলিও হাসপাতাল এবং ফুলবাগনের বি সি রায় শিশু হাসপাতালের চিকিৎসারত শিশুদের প্রয়োজনীয় উপহার তুলে দেওয়া হল সংস্থার পক্ষ থেকে। অনুষ্ঠানের শুরুতেই ডাক্তার বিধান চন্দ্র রায় এর মূর্তিতে মাল্যদান এবং পুষ্প নিবেদন করে শ্রদ্ধা জানান সংস্থার সদস্যরা।
উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ, সভাপতি প্রদীপ কুমার ভট্টাচার্য্য, ইন্দ্রাণী বালা, আল্পনা বন্দ্যোপাধ্যায়, দিব্যেন্দু ঘোষ এবং দীপক বিশ্বাস সহ বিশিষ্টজন। আমরা ব্যতিক্রমী সংস্থা এই বছর ১৬ তম বর্ষে পদার্পণ করলো। এদিনের অনুষ্ঠানে প্রায় শতাধিক শিশু’র অভিভাবকগণ সকলেই এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। এই কাজে দুই হাসপাতালের কর্তৃপক্ষ সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

আমরা ব্যতিক্রমী’র উদ্যোগে চিকিৎসক দিবস উদযাপন…।
More from CultureMore posts in Culture »
- Rotary Honours Dr. Debabrata Sen with the “Ayurveda Renaissance Award” for Vocational Excellence & Social Impact…
- Manipal Hospitals Kolkata Celebrates the Unsung Creators of Durga Puja with ‘Pujor Rupokar 2.0’…
- মা দুর্গার ১১ নম্বর অস্ত্র কি…. !
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিবেদিত এক বিশেষ ‘শিক্ষক দিবস’ উদযাপন…।
- Janmashtami and Nanda Utsav Celebrated at Gaura-Nitai Temple in Mayapur….
More from HealthMore posts in Health »
- Rotary Honours Dr. Debabrata Sen with the “Ayurveda Renaissance Award” for Vocational Excellence & Social Impact…
- Manipal Hospitals Kolkata Celebrates the Unsung Creators of Durga Puja with ‘Pujor Rupokar 2.0’…
- RUBY GENERAL HOSPITAL EXPANDS SURGICAL EXCELLENCE WITH NEW MODULAR AND ROBOTIC OPERATING THEATRES…
- Heartfulness Institute partners with ITRA Jamnagar to advance integrative health, Ayurveda research and sustainable wellbeing….
- Dr. V. Mohan Conferred the Prestigious Dr. Herbert and Nicole Wertheim Leadership Award in Healthcare and Medicine by Florida International University, Miami, USA…
More from WorldMore posts in World »
- কোচিং সেন্টারেও সিসিটিভি! এডু-মাফিয়াদের ডেরায় সুপ্রিম ধাক্কা…!
- উত্তর ২৪ পরগনায় লোক আদালতে একদিনে হাজার হাজার মামলার নিষ্পত্তি, কোটি কোটি টাকার বিরোধের সমাধান…।
- Science City, Kolkata Observes World First Aid Day 2026 with Workshop on “Basic Life Saving Techniques”….
- কলকাতায় ডিআরএটি ও ডিআরটি গুলিকে এক ছাদের তলায় আনা হল বিচারপ্রক্রিয়াকে আরও সুসংহত করা ও সমন্বয় বৃদ্ধির উদ্যোগ…।
- এক সমুদ্র উত্তাল ঢেউ এখনো আমার বুকে…।












Be First to Comment