Press "Enter" to skip to content

এক সমুদ্র উত্তাল ঢেউ এখনো আমার বুকে…।

অশোক ব্যানার্জী : কলকাতা।

এক সমুদ্র উত্তাল ঢেউ বুকে নিয়ে

আজ আমি চুরাশি বছর বয়সে পা রাখলাম !

বয়সের ভারে চেহারাটা একটু ভেঙ্গেছে বৈকি

তবু আমি মনে মনে ভাবলাম

এবারে কিছু সংশয় থাকা সত্বেও

আমি যে পেরেছি রাখতে আজ

চুরাশি বছরে পা !

ঈশ্বরের আশীর্বাদ আর

তোমাদের সবার ভালবাসা ছাড়া

হয়তো এমনটা হতোই না।

আমি বিষ্ময়ে অভিভূত!

রোগ- ভোগে আজ হয়তো একটু কাবু

মনোবল কিন্তু হারিয়ে যায়নি আমার

ঘাবড়াইনি তবু।

এখনো আমি লেখা-লিখি করি আপন মনে,

গুণগ্রাহী কবিতার।

এখনো আমার মনের আকাঙ্ক্ষা

আরো ক’টা বছর বাঁচার!

একবার যখন জন্ম হয়েছে

এই পৃথিবীর কোলে

এই পৃথিবীরই ধুলো মাটি মেখে

বেড়ে উঠেছি, বৃদ্ধ হয়েছি ব’লে,

এখনো মনটা শক্ত আমার

তরতাজা বেশ আজো,

হোঁচট খেয়ে চলেছি তবু

করছি কিছু কাজও।

আমি বই পড়ি, গিটার বাজাই,

জ্যোতিষ শাস্ত্র নিয়ে

নাড়াচাড়া করি, কবিতা লিখি

আমার হৃদয় দিয়ে।

আরো কিছু দিন দু’চোখ ভরে

দেখি না এই পৃথিবীটাকে !

এক সমুদ্র উত্তাল ঢেউ

এখনো আমার বুকে !

 

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *