চন্দ্রনাথ চট্টোপাধ্যায় : কলকাতা, ৬ অক্টোবর, ২০২৬। বন্ধু বিদূষী সুস্মিতা ব্যানার্জির কাছ থেকে জানতে পারলাম বিখ্যাত প্রবাদপ্রতিম নৃত্যশিল্পী রোশন কুমারী গতকাল ৫ অক্টোবর ৮৮ বছর বয়সে চিরতরে চলে গেলেন। আজ থেকে ঠিক একবছর আগে প্রচুর খুঁজে রোশন কুমারীর ফোন নম্বর জোগাড় করতে চেষ্টা করছিলাম। ওনার এক প্রিয় ছাত্রীর সন্ধান পাই মুম্বাইতে। তাঁর সঙ্গে কথা হয়। হঠাৎ বিকেলের দিকে আমার কাছে একটি ফোন আসে- ‘নমষ্কার চন্দ্রনাথজী, আমি রোশন কুমারী বলছি।’ বেশ কিছুক্ষণ কথা বলতে পারিনি। তারপর দীর্ঘক্ষণ কথা হয় ওনার সঙ্গে। কী অমায়িক। কোনো ইগো নেই। ঘরের মানুষের মতো কথা বললেন।গতবছর শারদীয় কিশোর ভারতী তে ওনাকে নিয়ে লিখেছিলাম। কিভাবে উনি সত্যজিৎ রায়ের সঙ্গে আলাপিত হলেন।
জলসাঘর চলচ্চিত্রের সেই বিখ্যাত নৃত্যের দৃশ্য। উনি আপ্লুত হয়ে বলেছিলেন – ‘এখনো কলকাতার লোক আমাকে মনে রেখেছে!’ পরেও দু একবার কথা হয়েছে। কিন্তু হঠাৎ ওনার এই চলে যাওয়া একটা ইতিহাস মুছে যাওয়া। ভালো থাকবেন রোশন কুমারীজী। আপনি বলেছিলেন দেখা করতে সেটা আর হলো না। আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন।

জলসাঘর চলচ্চিত্রের নৃত্যশিল্পী রোশন কুমারী চলে গেলেন…।
More from CinemaMore posts in Cinema »
- আমার যাত্রায় যাওয়ার একদমই ইচ্ছে ছিলোনা কিন্তু বাধ্য হয়ে যেতে হলো, টাকার জন্য- অজিতেশ বন্দ্যোপাধ্যায়…।
- বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখার্জি গুণমুগ্ধ ভক্তদের ছেড়ে চিরতরে চলে গেলেন…।
- NueGo Partners with the Much-Anticipated Film DAAYRA, Starring Kareena Kapoor Khan & Prithviraj Sukumaran…
- 15 Years of Dedication to Ad Filmmaking: Film Director Shilajit Dey and SDF Production Receive an Award from a Superstar in Mumbai…
- জন্মশতবর্ষে উত্তমকুমার…। দাদা, তুমি কথা কিন্তু রাখলে না…।
More from WorldMore posts in World »
- Honda Motorcycle & Scooter India Announces Prices of XR300 L & XR300 Rally Bookings open for both products nationwide…
- Balaram Mullick and Radharaman Mullick Sweet Pvt Ltd Regains FSSAI License; Announces New Outlet in Kalighat…
- Leading provider of IT integrated network solutions Bench Mark Infotech Services gets listed at NSE Emerge…
- Six Women, Six Businesses, One Opportunity to Grow: Kutchina Foundation Launches Krittika Samriddhi…Six Women, Six Businesses, One Opportunity to Grow: Kutchina Foundation Launches Krittika Samriddhi…

- OPPO Celebrates a 10 of F Series in India with the Launch of F35 Series, Bringing the Group Selfie Expert to a New Generation…









Be First to Comment