Press "Enter" to skip to content

“লাল-হলুদ গ্যালারির ছবিওয়ালা”- অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় স্মরণে ঐতিহাসিক উদ্যোগ , ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে বিশেষ ট্রিবিউট ম্যাচ ….।

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১০ জুন, ২০২৬। রূপোলী পর্দার জনপ্রিয় অভিনেতা এবং আজীবন কট্টর ইস্টবেঙ্গল সমর্থক প্রয়াত রাহুল ব্যানার্জির স্মৃতির উদ্দেশ্যে এক অভিনব শ্রদ্ধার্ঘ্যের সাক্ষী হতে চলেছে তিলোত্তমা। রাহুল এর অন্যতম শেষ অভিনীত চলচ্চিত্র “ছবিওয়ালা”-র পক্ষ থেকে এবং পরিচালক বাপ্পার উদ্যোগে আগামী ১৫ই জুন কলকাতার ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাব মাঠে আয়োজিত হতে চলেছে একটি বিশেষ ট্রিবিউট এক্সিবিশন ম্যাচ।বাঙালির ফুটবল আবেগে গ্যালারি আর সিনেমার মেলবন্ধন ঘটিয়ে এই বিশেষ ইভেন্টের মূল ট্যাগলাইন রাখা হয়েছে “লাল-হলুদ গ্যালারির ছবিওয়ালা”।গ্যালারিতে রাহুল এর সেই চেনা মশাল, জয়ধ্বনি আর ফুটবল নিয়ে উন্মাদনা টলিউড ও ময়দান উভয় মহলই আজ ভীষণভাবে মিস করে। আর তাই, প্রিয় সমর্থককে মাঠ থেকেই পরম শ্রদ্ধা জানাতে এবার বুট পায়ে সবুজ গালিচায় নামছেন একঝাঁক প্রাক্তন তারকা লাল-হলুদ ফুটবলাররা। এই বিশেষ ম্যাচে খেলতে দেখা যাবে অ্যালভিটো ডি’কুনহা, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, সৈয়দ রহিম নবী, অসীম বিশ্বাস, অর্ণব মন্ডল , সৌমিক দে, মহ: রফিক সহ ইস্টবেঙ্গলের বহু প্রাক্তনী ও দিগ্বজ তারকাদের। উপস্থিত থাকবেন টলিউডের অনেকজন বিশিষ্ট অতিথি। আগামী ১৫ জুন। সময় : বিকেল ৫ টা থেকে। স্থান : ইস্টবেঙ্গল ক্লাব মাঠ (টার্ফ)। উৎসাহীরা এই খেলা উপভোগ করতে পারবেন বিনামূল্যে।

চলচ্চিত্র দুনিয়া বা ক্রীড়া জগতের ইতিহাসে সাম্প্রতিক কালে কোনো অনুরাগীর স্মরণে এই পর্যায়ের নব ও মহৎ উদ্যোগ দেখা যায়নি। এই ঐতিহাসিক আয়োজনকে সফল করতে এবং মাঠের অনুমতি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ কর্তা নীতু সরকার-কে ‘ছবিওয়ালা’ টিমের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। পরিচালক বাপ্পা জানান, “মানুষটা হয়তো সশরীরে আমাদের মাঝে নেই, কিন্তু ওঁর রেখে যাওয়া অন্যতম শেষ ছবি ‘ছবিওয়ালা’ আর এই মাঠের আবেগের মধ্যে দিয়েই রাহুল আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল।” সমগ্র চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ও ময়দান একজোট হয়ে এই অনন্য শ্রদ্ধার্ঘ্যের অংশ হতে চলেছে।

ফুটবল আর সিনেমার এই যৌথ আবেগ দেখতে আগামী ১৫ই জুন মাঠে যে উপচে পড়া ভিড় থাকবে, তা বলাই বাহুল্য।

উল্লেখ্য, পরিচালক বাপ্পার পরিচালনায় ও শান্তনু নাথের লেখায় এই ‘ছবিওয়ালা’ চলচ্চিত্রে প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত, শ্রীলেখা মিত্র, শান্তনু নাথ, রিমি দেব, রানা বসু ঠাকুর, আরাধনা জানা, খালিদ মাহমুদ তূর্য, অর্পণ বসু প্রমুখ। ছবিটির *সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌম্যঋত (SoumyaRit) এবং নেপথ্যকণ্ঠে শোনা যাবে রূপম ইসলাম, সোমলতা আচার্য্য চৌধুরী ও জোজোর মতো জনপ্রিয় শিল্পীদের গান।

More from SportsMore posts in Sports »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *