গোপাল দেবনাথ : কলকাতা, ৭ জুন, ২০২৬। বিশিষ্ট অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় অভিনয় পেশায় যেমন সুনাম অর্জন করেছে ঠিক তেমনই লেখার দুনিয়ায় খুবই অল্প সময়ের মধ্যে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। ৭ জুন রবিবার ভাস্বরের ১৯ তম উপন্যাস “যীশু ঘুমিয়ে কাশ্মীরে?” আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল স্বামীজীর উত্তর কলকাতার বাসভূমিতে। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সুপ্রিয় দত্ত, মৈত্রেয়ী মিত্র, লেখক সমুদ্র বসু, অনিলাভ চ্যাটার্জী, জয় সাহা এবং সুদীপ ভট্টাচার্য্য। সকলের প্রিয় ভাস্বর অতিথিদের অজস্র ধন্যবাদ জানিয়েছেন সময় বার করে বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য।











Be First to Comment