Press "Enter" to skip to content

বীরেশ চট্টোপাধ্যায়ের হাতে এওয়ার্ড তুলে দিতে পেরে আমি ধন্য….।

ভাস্বর  চট্টোপাধ্যায় : লেখক ও অভিনেতা, কলকাতা, ১৮ জুন, ২০২৬। টেলি সিনে এওয়ার্ড এ এবার কাউকে পুরস্কার দিতে হবে মৃন্ময়বাবু বলেছিলেন তবে কার হাতে দেব সেটা ব্যাকস্টেজে এ গিয়ে জানলাম। প্রখ্যাত চিত্র পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়।

বীরেশদা বা আমাদের বিরুদা বাংলা  ইন্ডাস্ট্রি কে যেসব ছবি উপহার দিয়ে গেছেন তা সারাজীবন মনে রাখার মতো…কড়ি দিয়ে কিনলাম, মোহনার দিকে, মনময়ূরী, সুরের আকাশে ইত্যাদি তাঁর সঙ্গে আমি একটাই মাত্র কাজ করেছিলাম।

তখন জি বাংলা র নাম ছিল আলফা বাংলা। সেখানে বিরুদা একটা সিরিয়াল করতেন “বৃষ্টি মেঘের আকাশ”। ভাস্করদা হিরো ছিল আর আমি সেকেন্ড লিড একেবারে নতুন আমি, খুব ভয় পেতাম ওনাকে।ওনার ওই গম্ভীর গলা শুনলেই ভেতরটা শুকিয়ে যেত। কিন্তু দেখতাম হাতে ধরে কি সুন্দর ভাবে সবটা শিখিয়ে দিতেন। কপাল ভাল আমরা গোল্ডেন টাইম এ এসেছি এবং এঁদের মত পরিচালকদের কাছে পেয়েছি।

মাঝে যখন আমি মা সিরিয়াল করতাম তখন উনি আমায় ফোন করে কাজের প্রশংসা করেছিলেন।

সেই মানুষটার হাতে এওয়ার্ড তুলে দিতে পেরে আমি ধন্য। দেখা হতেই জড়িয়ে ধরলেন। আশীর্বাদ করলেন প্রাণ ভরে।

 

More from CinemaMore posts in Cinema »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *