নিজস্ব প্রতিনিধি ; কলকাতা, ২৮ আগস্ট, ২০২৬। ২৮ আগস্ট বিধান শিশু উদ্যানে সাড়ম্বরে পালিত হল প্রতিষ্ঠাতা ও জননেতা অতুল্য ঘোষের ১২৩ তম জন্মদিন। উপস্থিত ছিলেন রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী সুখেন্দু শেখর রায়, প্রবীণ সাংবাদিক শ্রী মিহির গঙ্গোপাধ্যায়, ইসরোর প্রাক্তন অধিকর্তা শ্রী তপন মিশ্র, মহাকাশ বিঞ্জানী দেবীপ্রসাদ দুয়ারী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অরূপ কুমার দাস। বক্তারা প্রত্যেকেই স্বাধীনতা সংগ্রামে অতুল্য ঘোষের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
বিভিন্ন সময়ে ইংরেজ পুলিশের অকথ্য অত্যাচারে তাঁর শরীরের হাড়গোড় ভেঙে দেওয়া হয়েছিল। যে কারণে সারাজীবন তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেন না। মেদিনীপুর জেলে বন্দি অবস্থাতে ইংরেজ পুলিশ অফিসার অতুল্য ঘোষের চোখে ব্যাটন ঢুকিয়ে দিয়েছিল। জেল থেকে বেরিয়ে সুস্থ হয়ে আবার স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। স্বাধীন ভারতে পনেরো বছর তিনি লোকসভার সদস্য ছিলেন।
একটা সময় সক্রিয় রাজনীতি থেকে সরে এসে শিশুদের কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। নারকেলডাঙার কাছে ডা. বি. সি. রায় মেমোরিয়াল চিলড্রেনস হসপিটাল যা শুধুমাত্র আমাদের রাজ্যে একটিই সরকারি শিশু হাসপাতাল। এর পাশাপাশি তৈরি করেছিলেন বিধান শিশু উদ্যান যা এ বছর ৫০ বছর পূর্ণ করল। অতুল্য ঘোষ প্রতিষ্ঠিত এই সংস্থা শিশু-কিশোরদের উন্নতিকল্পে নিরন্তর কাজ করে চলেছে। বিভিন্ন ধরনের খেলাধুলা, নাচগান, বিদেশি ভাষা শিক্ষা সবই। অতুল্য ঘোষের জন্মদিনে সহস্রাধিক শিশু-কিশোর এবং তাদের অভিভাবক-অভিভাবিকারা অংশগ্রহণ করে। ‘বন্দে মাতরম্’ গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে।
সবশেষে গীতি-আলেখ্য– ‘বর্ষা’ উপস্থাপন করা হয়। আগামীকাল জন্মোৎসব পালনের দ্বিতীয় দিনে বিধান শিশু উদ্যানের শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনের পাশাপাশি থাকবে বিশিষ্ট লোকশিল্পীদের দল ‘দোহারের’ গান।

বিধান শিশু উদ্যানে অতুল্য ঘোষের ১২৩ তম জন্মজয়ন্তী উদযাপন….।
More from ArtMore posts in Art »
- কীভাবে জন্ম হল পশ্চিমবঙ্গের ? ইতিহাসের দলিল ও সমকালীন বাংলার নথি নিয়ে বিশেষ প্রদর্শনী কলকাতায়…।
- আগরপাড়ায় অংকন প্রতিযোগিতায় শিশু সুরক্ষা আইনের বার্তা তুলে ধরলেন ডিএলএসএর সচিব..।
- Creativity Never Retires: Manipal Hospitals Mukundapur Cluster Brings 50 Senior Citizens Together at Victoria Memorial to Celebrate the Joy of Art….
More from CultureMore posts in Culture »
- Sunrise Spices welcomes Maa Durga with an Iconic ‘Fan’-fare This Pujo…
- দুর্গাপুজোয় ছেয়ে গিয়েছে আবোল তাবোল! স্বাভাবিক ছন্দে আর ফিরবে না…!
- আলিমুদ্দিন স্ট্রিটে হিন্দু ধর্মগুরুদের উপস্থিতিতে চণ্ডীপাঠের আসর…।
- কীভাবে জন্ম হল পশ্চিমবঙ্গের ? ইতিহাসের দলিল ও সমকালীন বাংলার নথি নিয়ে বিশেষ প্রদর্শনী কলকাতায়…।
- সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী…।
More from DanceMore posts in Dance »
- Sunrise Spices welcomes Maa Durga with an Iconic ‘Fan’-fare This Pujo…
- Dance Bridges Festival 2026 Converging Identities 20-24 August…
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চালু হল শ্রীচৈতন্য চর্চার উপকেন্দ্র ‘ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স ফর চৈতন্য বৈষ্ণব স্টাডিজ…।
- মানিকতলা সম্প্রীতির অনুষ্ঠান…।
More from EducationMore posts in Education »
- MIT Bengaluru Inaugurates Quantum-Hub @ MAHE to Advance India’s Quantum Technology Ecosystem…
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির, সুন্দরবনে নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন…।
- Faculty Mentor Development Programme organised at EDII, Ahmedabad, for 40 faculty members from Odisha…
- Manipal Hospitals Kolkata Celebrates Teachers Who Shape Generations with ‘Gurudakshina’ Health Summit….
- CavinKare & MMA Honour India’s Most Promising Innovators at the 15th ChinniKrishnan Innovation Awards 2026…
More from EntertainmentMore posts in Entertainment »
More from WorldMore posts in World »
- Sunrise Spices welcomes Maa Durga with an Iconic ‘Fan’-fare This Pujo…
- ‘Sunfeast Mom’s Magic Shines’ Lights Up the Festivity with ‘Ei Pujo, Shine Koro!’….
- Celebrate Durga Pujo with the Power of the Sun: Tata Power Solaroof Brings ‘Ghar Ghar Solar’ to Kolkata with Zero Upfront Installation Cost…
- MIT Bengaluru Inaugurates Quantum-Hub @ MAHE to Advance India’s Quantum Technology Ecosystem…
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির, সুন্দরবনে নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন…।






















Be First to Comment