Press "Enter" to skip to content

দাঁইহাটের রাস..।

ডাঃ দীপালোক বন্দ্যোপাধ্যায় ৷ দাঁইহাট, ২৪ নভেম্বর, ২০২৬। পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রাচীন পৌরসভা ” দাঁইহাট” , একসময় ছিল বড় ব্যবসা কেন্দ্র ৷ ইন্দ্রাণী পরগণার ইন্দ্রাণী নগরী ৷ এই শহরে একসময় ছিল বর্গী , ওলন্দাজ ও ইংরেজদের আস্তানা ৷১৩০০ বছর আগে দাঁইহাট বা ইন্দ্রানী পরগণা ছিল গঙ্গার ব-দ্বীপ ৷ এখানকার লোকদের বিশ্বাস এখানে রাজা ইন্দ্রদুম্ন ইন্দ্রেশ্বর মন্দির তৈরী করেছিলেন ৷ পুরাণে না পেলেও এখানে নাকি স্বর্গের রাণী শচীদেবী দেবরাজ ইন্দ্রকে পতিরূপে পেতে এখানে তপস্যা করে সিদ্ধ হয়েছিলেন ৷ তাই নাকি জায়গাটির নাম হয় ইন্দ্রাণী এবং হিন্দুদের পবিত্র ভূমি ৷ একে বলে বারো হাট ও তেরো ঘাটের পরগণা ৷ যেমন একাইহাট , বিকিহাট , ঘোষহাট , মন্ডলহাট , পাতাইহাট , পানুহাট ৷ কয়েকশো বছর আগে এখানে গড়ে ওঠে অনেক রাজা , জমিদার ও ব্যবসায়ীদের গঙ্গাবাস ও কাছাড়িবাড়ী ৷ ৮০০ বছর আগে থেকে শাক্ত তান্ত্রিকরা রাস পূর্ণিমার দিন এই সিদ্ধপীঠে ” দেব দেওয়ালি” তিথি পালন করতেন ৷ তখন রাসযাত্রা না বলে বলা হতো “পট পূর্ণিমা ” ৷ পটুয়া তান্ত্রিকদের এই জৌলুস দাঁইহাটে শেষবার বের হয় ১৯৫১ সালে ৷ সেবারে এর ভূমিকায় ছিলেন পাতাইহাটের সাধক ও কবিরাজ পূর্ণচন্দ্র আচার্য ৷ এই সব পটে কালীর ছবির পাশে জয়া ও বিজয়া কে দেখা যেত ৷ পটের নিচে দু’জন বসা ও একজন শোওয়া সন্ন্যাসীর সঙ থাকত ৷ এই শাক্ত উৎসব থেকে দাঁইহাটের রাসের সূচনা ৷ কোচবিহারের রাজবংশীদের থেকে এখানে এসেছিল ৷ তবে , আসল রাসযাত্রা “বৈষ্ণবীয় রাস”, যেখানে শ্রীকৃষ্ণ অষ্টসখী ললিতা , বিশাখা , চিত্রা , ইন্দুরেখা , চম্পকলতা , রঙ্গদেবী , তুঙ্গবিদ্যা ও সুদেবী সহ ষোড়শ গোপিনীর সঙ্গে চক্রাকারে ঘুরে লীলা দেখানো হয় ৷ রস আকর্ষণ থেকে রাস ৷ রস পাঁচরকম – শান্ত , দাস্য , সখ্য , বাৎসল্য ও মধুর রস৷ ভগবানের সাথে ভক্তের লীলা ৷আসলে কামরসহীন ধ্রুপদী নাচ ৷যাকে তাল যুক্ত হল্লিশ নাচ বলে ৷”নৃত্যগীতচুম্বনালিঙ্গনদীনাং রসানাং সমূহ রাসন্তন্ময়ী যা ক্রীড়া” ই হলো রাসক্রিয়া ৷ শ্রীকৃষ্ণকে পাওয়ার আকুতি ৷তার প্রচলন হয় ১৫০০ খ্রিস্টাব্দের পরে পার্শ্ববর্তী নবদ্বীপ থেকে ৷ আবার আরেক মত শান্তিপুরের চাকাফেরা গোস্বামীদের কাছে দীক্ষা নিয়ে জমিদার চন্দ্ররা এখানে বৈষ্ণবীয় রাস আরম্ভ করেন ৷ দাঁইহাট হয়ে ওঠে শাক্তের পটপূর্ণিমা ও বৈষ্ণবের রাসপূর্ণিমার মিলন ক্ষেত্র ৷নবদ্বীপ থেকে কাটোয়ায় সন্ন্যাস নিতে আসার সময় শ্রীচৈতন্যদেব দাঁইহাট হয়ে গিয়েছিলেন ৷ এখনও চন্দ্রদের বিশাল রাসমঞ্চে “রাস পূর্ণিমা” পালিত হয় ৷ একসময় কাটোয়ার কার্তিকের মত “থাকা” ছিল এর বিশেষত্ব ৷ যাতে দু পাশে সখী থাকে ৷ এখন কম হয় ৷ ৮০ টি ক্লাবে বিশাল মন্ডপ ও আলো করে নানা দেবদেবীর পুজো হয় ৷ পর দিন হয় আলো ,বাজনা , নৃত্য সহযোগে আড়ং ৷প্রবাসী থেকে স্থানীয় সবাই যথাসাধ্য খরচ করে বাংলার অন্যতম লোক উৎসবে পরিণত করেছে ৷ কেউ কেউ বলেন বৌদ্ধদের পবিত্র পূর্ণিমা তিথি ৷ তাই , বৌদ্ধদেবীর হিন্দু আয়ন হয়ে রাসে শুরু হয় শাক্ত দেবীর পুজো ৷যাতে অনুপ্রেরণা দেন নদীয়া রাজ ৷১১০৫ থেকে হচ্ছে ভগীরথ সিংহ প্রবর্তিত বমর্ণদের “শবশিবা ” মাতা ৷প্রথম গড়ানো মাটির প্রতিমা ৷ভাইফোঁটায় কাঠামো পুজো দিয়ে শুরু হয় এই পুজোর প্রস্তুতি ৷ আগে এখানে ৩০”x২০”x৯” পাথরের যন্ত্রে এখানে শ্মশানকালী পুজো করতেন সাধকরা ৷ এখনও ঐ যন্ত্র রোজ পুজো পায় ৷ আকাশী নীল রঙের শবশিবা মাতার পুজো দিতে হাজারো মানুষ দূরদূরান্ত থেকে এসে লাইন দেন ৷ সন্তান কামনায় অনেক নারী পিতলের গোপাল উৎর্সগ করেন ৷ এর নিচে মৃত শিব আর উপরে জীবিত শিব ৷ তন্ত্র

মতে কালীর বিপরীত রতি বা সঙ্গমের রূপ ৷ কালীকা পুরাণে আছে প্রেতবৎ শিবের সাথে কালীর রমনের কথা ৷ এই শবশিবা পুজো শুরু করেন কোচবিহার থেকে আসা রাজবংশী ক্ষত্রিয় এক সাধক ৷ তন্ত্র সাধক ভগীরথ সিংহ নবদ্বীপের ব্যাদরাপাড়ায় ও এখানে “শবশিবা” পুজো শুরু করেন ৷ শবশিবা অন্যধরনের মূর্তি ৷ বলা নিচে মৃত শিব আর উপরে জ্যান্ত শিব ৷ এটি কালীর বিপরীত রতির রূপ৷ নবদ্বীপের দুটি শবশিবা কালো রঙের আর দাঁইহাটে হয় নীলাভ আকালী রঙের ৷ভাইফোঁটার দিন শবশিবার কাঠামো পুজো হয় ৷শবশিবাকে দাঁইহাটের রাণীমা বলে ৷আরেক সাধকের বড়কালী এখন “ভাস্করদের” পুজোয় পরিণত হয়েছে ৷পাথর খোদাই শিল্পের অন্যতম কেন্দ্র দাঁইহাট ৷ এখানকার ভাস্করদের তৈরি পাথরের মূর্তি বাংলা সহ সারা ভারতের অনেক বিখ্যাত দেবদেবী রূপে পূজিত হন ৷ কাছারী পাড়ায় হয় কায়েত কালী ৷উগ্রচন্ডা ভদ্রকালীর পুজো দর্শনীয় ৷রাসপূর্ণিমায় দেবীর সপ্তমী , অষ্টমী ও নবমী পুজো হয় ৷ তিন পন কলা ও ১০০ কেজি আতপ চালের নৈবেদ্য দেওয়া হয় ৷ বীরভূমের কঙ্কালীতলা থেকে আসা কাঁসারীরা এখানে উগ্রচন্ডা দেবীর পুজো শুরু করেন ৷ জয়া ,বিজয়া , রাক্ষসী , খোক্ষসী সহ এই মহিষাসুরমর্দ্দিনীর সাথে থাকেন বীর হনুমান , রাম ও লক্ষ্মণ ৷বাঙালি চিরদিন দেবতাকে ঘরের লোক করে দেখেছে ৷ দাঁইহাটের চাউলপট্টির কৃষ্ণকালীর থাকা ভাউসিং এর রাইরাজার কাছে পৌঁছালে শাঁখ , উলু দিয়ে বরণ করে দুই দেব দেবীর মধ্যে হত মালা বদল ও সাতপাকের মত বৈবাহিক আচার ৷মহাপ্রভু , সন্তোষী মা ,বজরংবলী , কৃষ্ণকালী , রাইরাজা , উগ্রচন্ডী ,গণেশ জননী , আনন্দময়ী , মাতঙ্গী মাতা , ভারতমাতা ,কাত্যায়ণী , রাইরাজা ,নটরাজ , বকাসুর , কৃষ্ণকালী নানা নামে হিন্দুদের প্রায় সব দেবদেবীর পুজো ৷ এবার শহরের ১৪টি ওয়ার্ডে ৮০টির বেশি পুজো হচ্ছে ৷এর মধ্যেও হচ্ছে নানা থিম ৷করোনা কাটায় এবারে আড়ম্বর বেশী ৷ হবে অনেক বেশি জনসমাগম ৷ ২০২২- এ সাহাপাড়ার নাগরিক মঞ্চের শিব-পার্বতী পুজোর আকর্ষণ কোয়েম্বাটুরের আদিযোগী ৷ বিবেকানন্দ ক্লারের ২৬২তম রাইরাজা পুজোয় হয়েছে দুবাইয়ের বুর্জ খলাফা ৷৩৪৩- তম বর্ষে গণেশজননী পুজোর এবারের থাকার থিম “সতীর দেহত্যাগ” ৷বেড়া ঘোষপাড়ার কৃষ্ণপুজোয় তালপাতা , কুলো ও কাশফুলের মন্ডপ ৷ রেডসান ক্লাবের থিম হ্যারিকেন , কাঠের পুতুল এসব দিয়ে তৈরী বাংলার মুখ ৷ জীতেন্দ্র স্মৃতি সংঘের রুদ্রাক্ষ দিয়ে তৈরী মন্দির ৷স্কুল রোডের ক্লাব প্রীতমের ২০২২ এর নিবেদন “জীবন্ত ডাকাতদের ছিন্নমস্তা পুজো ও নরবলি “৷নবজাগরণ সংঘের মহাপ্রভু , ক্লাব প্রীতমের রাজাধিরাজ গ্রহরাজ , ধর্মরাজতলার কালিয়া দমন , সমাজবাড়ীর মূরলী শিক্ষা , ভাগিরথী সংঘের হরগৌরী , বৌদ্ধ সংঘের পাঁচ ভাই কার্তিক , নেতাজী সংঘের কেষ্টমাতা ,জগন্নাথ সংঘের অষ্টভূজা কালী ,ক্লাব টাইগারের সরস্বতী পূজা এবং ডাকাত কালীতলার ক্লাব সংহতির রাসের নিবেদন জগদ্ধাত্রী পূজা নজর কেড়েছে ৷ বেলতলা গণপতি ক্লাবের গণপতি বাপ্পা মোরিয়া ৷শিবাজী সংঘের মা লক্ষ্মী , নিউ স্টার ক্লারের লক্ষ্মী মাতা , নজর কেড়েছে ৷বিশেষ আকর্ষণ রাসের আড়ং ৷ চন্দননগরের আলো , নানা লোকনৃত্য , বাজনা সহ হয় রাস পূর্ণিমার পরের দিন ৷ হয় দেবদেবীর বিসর্জন ৷

 

More from CultureMore posts in Culture »
More from WorldMore posts in World »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *