অর্জুন চক্রবর্তী : অভিনেতা, ২৮ মে, ২০২৬। অদ্যৈ শেষ রজনী! আগামী কাল, নতুন সকাল, নতুন সুর্যের সঙ্গ নিয়ে এসে দাঁড়াব আমরা, আপনাদের সন্মুখে।
*ফুল পিসি ও এডওয়ার্ড* থাকবে আমাদের ঝুলিতে। এটা আমাদের জন্য শুধুমাত্র একটি ছবি নয়।
সেটা বুঝতে পারলাম এই ছবিতে কাজ করতে গিয়ে। একটা আস্ত জীবন। যেখানে অপেক্ষা করে প্রেম, আস্থা, অভিমান।
ঝোপের আড়ালে লুকিয়ে থাকা জিঘাংসা, রাগ, রোষ মুহূর্ত খোঁজে ঝাঁপিয়ে পড়ার জন্য।
কোলাহলপূর্ণ পরিবেশে চুপটি করে, নিজেকে আড়াল করে উঁকি দেয় নিস্তব্ধতা।
সম্পুর্ণতার মধ্যে সমাধান পাবার চেষ্টা অথবা অন্য কোনো রহস্যের পথ বেছে নেয় শেষ নিদান।
এই ছবিতে আমি এবং আমার সঙ্গী সাথীরা প্রচুর পরিশ্রম করেছি, ঢেলে দিয়েছি নিজেদেরকে।
অভিনয় করার সময় মনে হয়নি অভিনয় করছি।
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়, এঁরা দুজনেই শুধু সাহায্য করে গেছেন যাতে আমরা এগিয়ে যেতে পারি একটা নির্দিষ্ট ঠিকানায়।
শিল্পী, কলাকুশলীরা, এমনকি একটি ভিড়ে মিশে যাওয়া ছেলেটা, কনকনে শীতের ঠান্ডায়, কোনো কারণ ছাড়াই জিগ্যেস করে বেড়াত, আমাদের কিছু লাগবে কিনা, সবাই একধরনের নির্ভেজাল সততা বয়ে বেড়িয়েছেন সর্বক্ষণ।
*ফুল পিসি ও এডওয়ার্ড* আপনাদের হতাশ করবেনা।
আমাদের আশির্বাদ ও ভালোবাসা পেতে উদগ্রীব।
*অর্জুন ও আমরা সবাই*






Be First to Comment