Press "Enter" to skip to content

ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল অডিটোরিয়ামে কাগজের বিয়ে….।

গোপাল দেবনাথ : কলকাতা, ২২ জুন, ২০২৬। বেলঘরিয়া থিয়েটার একাডেমি গত শুক্রবার ১৯ জুন ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল অডিটোরিয়ামে অভিনয় করলেন ডাক্তার অমিতাভ ভট্টাচার্যের রচনা এবং নির্দেশনায় “কাগজের বিয়ে” নাটকটি। বিয়ের আগে কুষ্টি বিচার আদৌ জরুরি নয়। জরুরী হল রক্তবিচার অর্থাৎ রক্তের পরীক্ষা করে থ্যালাসিমিয়ার মত ভয়ংকর রোগের বাহককে শনাক্ত করা। এই ভয়ংকর রোগে বহু শিশুরই শৈশবে আক্রান্ত হয় এবং বাকি জীবনটা অনেকের দুর্বিষহ হয়ে ওঠে। আগাগোড়া হাসি ও মজার মোড়কে পরিবেশিত হয়েছে নাটকটি। দর্শকাসনে হাসপাতালের ডাক্তার, সিস্টার, স্টাফদের পাশাপাশি প্রায় ৭০-৮০ জন শিশুও উপস্থিত ছিল। তাদের সহাস্য কলকাকলিতে অডিটোরিয়াম ভরে উঠছিল বারবার।

নাটক শুরুর আগে সংগীত পরিবেশন করেন হাসপাতালের ডিরেক্টর প্রখ্যাত ক্যান্সার সার্জেন ডাক্তার অর্ণব গুপ্ত, গৌতম চক্রবর্তী, ধৃতিকণা ভট্টাচার্য এবং ডাক্তার অমিতাভ ভট্টাচার্য। নাটকে অভিনয়ে করলেন সন্দীপ রায়, ধৃতিকণা ভট্টাচার্য, দেবাশীষ সেনগুপ্ত, গৌতম চক্রবর্তী, পায়েল রায়, প্রীতি মজুমদার, সুমন দোলুই ও অমিতাভ ভট্টাচার্য। আবহ সংগীত অমিত ঘোষের। শব্দ ও আলোক নিয়ন্ত্রণে কৃষ্ণ সাও, আবহ প্রক্ষেপণে স্নেহা হাজরা, মেকআপে পায়েল রায় এবং মঞ্চ নিয়ন্ত্রণে ছিলেন আকাশ পাল। প্রতিবছরই ক্যান্সার রোগীদের সামনে এই ধরনের মজার নাটক নিয়ে উপস্থিত থাকেন বেলঘরিয়া থিয়েটার একাডেমি।

More from CultureMore posts in Culture »
More from Drama TheaterMore posts in Drama Theater »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *