গোপাল দেবনাথ : কলকাতা, ২৪ জুন, ২০২৬। গত ১৪ জুন রবিবার সকলের প্রিয় “স্বাতীর গান মঞ্চ” দল সপ্তম বর্ষে পদার্পণ করল।
সেই উদযাপন হল গত ২১শে জুন ২০২৬, সেরাম হলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যাতে অংশ গ্রহণ করেছিলেন ষাট জনের অধিক শিল্পী বন্ধু।
দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ – আন্তর্জাতিক পিতৃ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস এবং বিশ্ব সংগীত দিবস।
সংগীতের তিনটি অংশ – গীত, বাদ্য এবং নৃত্য ছিল অনুষ্ঠান সূচিতে। প্রত্যেকের উপস্থাপনা ছিল দৃষ্টি নন্দন এবং মনোগ্রাহী। প্রায় চার ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানে দর্শক আসন ছিল কানায় কানায় পূর্ণ। অতিমারির সময় তৈরি হওয়া মঞ্চ আজকে সারা বিশ্বে এটি পরিচিত হয়ে উঠেছে গুণী শিল্পীদের অবদানে। 
একক নিবেদনে ছিলেন অরুন্ধুতী দত্ত, ধৃতিকণা ভট্টাচার্য, বন্দনা সিংহ, মনস্বিতা বসু, মালিয়া দেব বর্মণ, মিতা নাগ, মিনতি দত্ত, মৈত্রেয়ী দাস, মৌসুমি পাইক, রূপরেখা চৌধুরী, লিলি দে, সুচিত্রা গুড়িয়া, সুভদ্রা তালুকদার, সুমিতা চ্যাটার্জি, সুস্মিতা সাহা, সেঁজুতি রায় ও স্বাতী বিশ্বাস।
সমবেত নিবেদনে – আমরা ক’জনা, কৃষ্টি, মল্লারী, সুর সপ্তক ও হিন্দোল।
বাদ্যযন্ত্র সহায়তায় – সৌমেন দত্ত ও আশিস পাত্র।














Be First to Comment