Press "Enter" to skip to content

চলে গেলেন প্রখ্যাত পরিচালক অনীক দত্ত….।

গোপাল দেবনাথ : কলকাতা, ২৭ মে, ২০২৬। চলে গেলেন অনীক দত্ত। ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা নরেন্দ্র চন্দ্র দত্তের পৌত্র সুনীল দত্ত’র পুত্র চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত প্রয়াত হলেন। তাঁর মর্মান্তিক মৃত্যু আমাদের সমাজকে অনেক প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়ে গেল।

বুধবার দুপুরে আচমকাই শোনা যায় গড়িয়াহাটের বাড়ির ৬তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন অনীক দত্ত। প্রথমে তাঁকে সংকটজনক অবস্থায় ঢাকুরিয়া মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তিও করা হয় টলিউড পরিচালককে। কিন্তু, কিছুক্ষণের মধ্যেই টলিপাড়ায় ছড়িয়ে পড়ে পরিচালকের প্রয়াণ সংবাদ। কীভাবে এই ঘটনা ঘটল? সেটা এখনও স্পষ্ট নয়। ‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালকের মৃত্যু ঘিরেও ঘনাচ্ছে রহস্য। কলকাতা পুলিশের পক্ষ থেকে মৃত্যুর কারণ তদন্ত করে দেখছেন। অনীকবাবু একাধিক ভালো সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের জন্য। স্পষ্ট কথা বলতেন এবং ভালো লিখতে পারতেন। সত্যজিৎ রায় এর জন্মদিনে বিশপ লেফ্রয় রোডের বাড়িতে ওনার লেখা বই অপরাজিত প্রকাশ করে ছিলেন সন্দীপ রায় সাথে ছিলেন দে’জ পাবলিশিং এর প্রকাশক সুধাংশু শেখর দে। এই হাসি খুশি মানুষটি এই ভাবে অকালে চলে যাবেন স্বপ্নেও কল্পনা করা যাচ্ছে না। যতদূর জানা গেছে পরিচালকের কন্যা মুম্বাই থেকে বাড়ি ফিরলেই দাহ কার্য সম্পন্ন হবে। শেষ দেখা দেখতে গিয়েছিলেন মোঃ সেলিম, শতরূপ ঘোষ , সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম, আবীর, শ্রীলেখা, জিতু, রুদ্রনীল সহ বহু শিল্পী ও কলাকুশলীরা।

তথ্য সহায়তা – নিগমানন্দ ঠাকুর।

 

 

 

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *