Press "Enter" to skip to content

কলকাতার কলেজ স্ট্রিটের বই বিক্রেতারা আতঙ্কে ভুগছেন….। 

গোপাল দেবনাথ : কলকাতা, ২ জুন, ২০২৬। বর্তমানে নতুন সরকার আসার পর যে ভাবে ফুটপাথ দখল মুক্ত করা হচ্ছে রাজ্যের ব্যবসায়ীরা খুবই আতঙ্কিত। কলেজ স্ট্রিটের বই পাড়া শুধুমাত্র কয়েকটি দোকানের বিষয় নয়; এটি সেই ঐতিহ্যের প্রশ্ন, যা দশকের পর দশক ধরে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, পাঠক ও গবেষকদের বইয়ের সঙ্গে যুক্ত করে রেখেছে।

কলেজ স্ট্রিট শুধু একটি বাজার নয়, এটি কলকাতার শিক্ষা, সংস্কৃতি ও বৌদ্ধিক চর্চার এক জীবন্ত ইতিহাস।উন্নয়নের নামে যদি এমন পরিচয় ও ঐতিহ্য মুছে যেতে শুরু করে, তাহলে ক্ষতি শুধু ব্যবসায়ীদের নয়—ক্ষতি হয় গোটা শহরের সাংস্কৃতিক উত্তরাধিকার ও আত্মপরিচয়ের।

ঐতিহ্যকে রক্ষা করেই উন্নয়নের পথ খুঁজে নেওয়া উচিত। বহু ছাত্র ছাত্রী ও শিক্ষাবিদরা কলেজ স্ট্রিটের  ফুটপাথে থাকা বইয়ের দোকান ভেঙে দেওয়া হতে পারে ভেবেই আতঙ্কিত। তাদের বক্তব্য এখানে যে ধরনের দুষ্প্রাপ্য বই স্বল্পমূল্যে পাওয়া যায় বিশ্বের কোথাও পাওয়া সম্ভবপর নয়।

 

More from BooksMore posts in Books »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *