Press "Enter" to skip to content

অবিশ্বাস্য হলেও সত্যি হাওড়ায় কুমির পুজো…।

কঙ্ক ঘোষ দস্তিদার : হাওড়া, ১৩ জুলাই, ২০২৬। স্বয়ং দেবতা মানুষকে রক্ষা করতে এসেছিল কুমির রূপে। এমনটাই কথিত রয়েছে এলাকায়। সেই থেকে কুমির পুজোর চল। প্রতিবছর নিয়ম করে কুমির পুজো অনুষ্ঠিত হচ্ছে পাঁচলার গঙ্গাধরপুরে। সেই মত এবছর জাঁকজমক করে কুমির পুজোর আয়োজন। প্রায় ৩০০ বছরও বেশি পুরনো এই পুজো প্রতিবছর জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে দিনক্ষণ নির্ধারণ করে গঙ্গাধরপুর ও গোণ্ডলপাড়া দুই গ্রাম মিলে বাবা ধর্মরাজ পুজোর আয়োজন হয়।এই পুজোয় সন্ন্যাসীদের পাশাপাশি গ্রামের বহু ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। জানা যায়, এই পুজোর প্রধান উপকরণ হল আতপ চাল, বেল পাতা এবং পাতা সহ পিয়ারা। পুরনো আচার রীতির মাধ্যমে পুরোহিত এবং সন্ন্যাসীদের উপস্থিতিতে কুমিরের পুজো হয় গ্রামে।

More from WorldMore posts in World »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *