Press "Enter" to skip to content

নারীগণ মনীন্দ্র চন্দ্র নন্দী কে মনে মনে ঘৃণা করছে, ফুল পিসি ও এডওয়ার্ড রম রম করে চলছে….।

অর্জুন চক্রবর্তী : অভিনেতা, ৯ জুন, ২০২৬। ফুল পিসি ও এডওয়ার্ড রম রম করে চলছে। শুধু মাত্র পশ্চিম বঙ্গের বুকে নয়, মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু সব জায়গায় ফুল পিসির জয়ধ্বনিতে মুখরিত আকাশ বাতাস!

ভীষণ আনন্দ হচ্ছে, এই ভেবে যে এতদিন পর আমি পর্দায় এলাম, আশংকা ছিল কে জানে কী হবে! দর্শকদের পছন্দ হবে তো! আমার চারিদিকে এত তুখোড় শিল্পীরা, তাদের কাজ দেখার মতো।

তাদের মাঝে আমি হারিয়ে যাব না তো!

তারপর অনুভব করলাম, যে ভাবে নারীগণ মনীন্দ্র চন্দ্র নন্দী কে মনে মনে ঘৃণা করছে, এক এক সময় তাদের মুখে খুন করার বাসনাও শব্দের মাধ্যমে বেরিয়ে আসছে, তখন আমার যেন ধড়ে প্রান এলো!

একজন অভিনেতা তখনি সফল হয় যখন সে একজন ভালো লেখক ও পরিচালকের সান্নিধ্যে আসে।

আমি এই ক্ষেত্রে বরাবর খুবই ভাগ্যবান, এই ফুল পিসির বেলায় ও তার পরিবর্তন হয়নি।

জিনিয়া (Z), নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়, এরা যে ভাবে আমার চরিত্রের রন্ধ্রে রন্ধ্রে আমায় মিশিয়ে দিতে সাহায্য করেছে তা আমি কোনো দিন ভুলব না।

আমার সতীর্থ কলা কুশলীরা আমায় তাঁদের নিজগুণে আগলে রেখেছিলেন, আমি আপ্লুত।

চারিপাশে সফলতার আলো, এর মধ্যে থেকে একটা কথা উঠে আসতে চাইছে।

এই ছবিটি কি আমাদের ইন্ডাস্ট্রির হাওয়া বদল ঘটাবে! বাধ্য করবে নতুন ভাবে ভাবতে! তা সে অভিনয়, লেখনী, পরিচালনা, সব দিক থেকে ধেয়ে আসবে ওলট পালট করা ঝড়!

বাংলা ছবি কি ফিরে পাবে তার নিজস্বতা নাকি একেবারে অন্য দিকে নিয়ে যাবে আমাদের দৃষ্টিভঙ্গি!

এখনো অনেক সময় ধরে চলবে ফুল পিসির সাথে এই ধরনের চিন্তাধারা, তর্ক বিতর্ক।

নতুন চিত্রনাট্য, পরিচালনা ও সুস্থ পরিবেশের আশায় বাঁচা এ এক রাজার খেয়াল হয়তো।

আরও আরও অনেক রকমের চরিত্রের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এক শিল্পীর আকাঙ্খা।

 

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *