Press "Enter" to skip to content

শিল্ড শুরু হচ্ছে মহামেডান ও ইস্টবেঙ্গলের লড়াই দিয়ে…।

শিখা দেব : কলকাতা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬। আইএফএ শিল্ডের খেলা আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। প্রথম ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোটিং ক্লাব। প্রাথমিক ভাবে দুটি গ্রুপের বিন্যাস প্রকাশিত হল। একটি গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল, পাঞ্জাব ও মহামেডান। অপর গ্রুপে মোহনবাগান সুপার জায়ান্ট, শ্রীনিধি ও নর্থইস্ট ইউনাইটেড।

শিল্ডের কয়েকটি ম্যাচ হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল মাঠে। মোহনবাগান মাঠে নামবে ২৩ সেপ্টেম্বর। লড়াই করবে শ্রীনিধির বিপক্ষে।

গ্রুপপর্ব শেষে শীর্ষ স্থানাধিকারী চারটে দলকে নিয়ে ২ অক্টোবর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। যদিও, ফাইনাল ম্যাচের তারিখ ও ভেন্যু চূড়ান্ত হয়নি।

সূচি= ২২সেপ্টেম্বর – ইস্টবেঙ্গল বনাম মহামেডান স্পোর্টিং

২৮ সেপ্টেম্বর – ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসি

২৩ সেপ্টেম্বর – মোহনবাগান সুপার জায়ান্ট বনাম শ্রীনিধি ডেকান

২৯ সেপ্টেম্বর – মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নর্থইস্ট ইউনাইটেড

২২সেপ্টেম্বর – মহামেডান স্পোর্টিং বনাম ইস্টবেঙ্গল

২৫ সেপ্টেম্বর – মহামেডান স্পোর্টিং বনাম পাঞ্জাব এফসি

More from SportsMore posts in Sports »
More from WorldMore posts in World »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *