কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ৬ সেপ্টেম্বর, ২০২৬। বুয়েনস আয়ার্সের ঐতিহ্যবাহী মনুমেন্টাল স্টেডিয়ামে রাজকীয় ফেয়ারওয়েল দেওয়া হলো আর্জেন্টিনার জাদুকর লিওনেল মেসিকে !
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর, এটাই ছিল দেশের মাটিতে নিজের প্রিয় সমর্থকদের সামনে তাঁর শেষ আবেগময় উপস্থিতি।
থমকে গেল ম্যাচ:
গোটা পরিবেশকে স্তব্ধ করে দিয়ে মেসির এই ঐতিহাসিক বিদায়কে সম্মান জানাতে আর্জেন্টিনার লিগ ম্যাচের ১০ম মিনিটে খেলা সাময়িকভাবে থামিয়ে দেওয়া হয় !
গ্যালারিতে উপস্থিত হাজার হাজার নীল-সাদা সমর্থক দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁদের ভালোবাসার রাজপুত্রকে চোখের জলে বিদায় জানান।
শেষবার নীল-সাদায়:
ভেনিজুয়েলার বিরুদ্ধে ওই বিশেষ ম্যাচে মাঠে নেমে মেসি আবারও তাঁর চেনা ম্যাজিক দেখান !
বাঁ পায়ের ভেল্কিতে জোড়া গোল করে তিনি শুধু ম্যাচই জেতালেন না, বরং দেশের জার্সিতে নিজের রূপকথাকে আরও একবার স্মরণীয় করে রাখলেন !
সম্মানের শিখরে:
ম্যাচের শেষে সতীর্থ ও বোর্ডের কর্তারা মেসিকে গার্ড অফ অনার দেন।
তাঁর হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক।
স্টেডিয়ামের বড় স্ক্রিনে তাঁর দীর্ঘ ২১ বছরের জাদুকরী মুহূর্তগুলো !
ঐ মুহূর্ত ভেসে উঠতেই কান্নায় ভেঙ্গে পড়েন খোদ মেসি ও তাঁর গোটা পরিবার।
এক কিংবদন্তির বিদায়ের এই মহাকাব্যিক দৃশ্য ফুটবল দুনিয়া আজীবন মনে রাখবে।











Be First to Comment