Press "Enter" to skip to content

বেলেঘাটা পার্থসারথি মন্দিরে কৃষ্ণসাজা প্রতিযোগিতা…।

গোপাল দেবনাথ : কলকাতা, ৪ সেপ্টেম্বর ২০২৬। বিশ্বজুড়ে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। এই দিনটি জন্মাষ্টমী হিসেবেই বিশ্ববাসীর কাছে পরিচিত। বেলেঘাটা সরকার বাজারে অবস্থিত শ্রী শ্রী ভগবান পার্থসারথি মন্দির উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত হল ৮২ তম জন্মাষ্টমী উৎসব। সকাল থেকেই সারাদিনব্যাপী চলেছে উৎসব। প্রথমে বোধন সেইসাথে পতাকা উত্তোলন। সারাদিনব্যাপী পূজাপাঠ এবং বিশেষ পূজা ও ভোগরাগ। এই মন্দিরে গত ৪০ বছর ধরে আয়োজিত হচ্ছে কৃষ্ণসাজা প্রতিযোগিতা। এদিন ৩৬ জন শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ৫ মাস বয়সি শিশু থেকে ৮ বছর পর্যন্ত শিশু কৃষ্ণের সাজে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়। শিশুদের পিতা মাতা সহ তাদের পরিবারের অংশগ্রহণ অনুষ্ঠানের আকর্ষণ বাড়িয়ে দেয়। এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী ছাড়াও সকল প্রতিযোগীদের হাতে সংস্থার পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয়। বিচারক মন্ডলীতে ছিলেন সংস্থার সভাপতি দেবাশীষ মিত্র, জয়ন্ত বাসু ও অর্ণব দে। সান্ধ্যকালীন অনুষ্ঠানে পুরস্কার বিতরণীর পর ভগবৎ পাঠ, বিগ্রহের আরতি এবং জন্মাষ্টমীর পুজোর মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংস্থার সম্পাদক অরূপ চক্রবর্তী।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *