গোপাল দেবনাথ : আসানসোল, ৭ আগস্ট, ২০২৬। আমাদের সকলের অতিপ্রিয় প্রাণের দুর্গাপুজোর আর মাত্র ৭০ দিন বাকি। দূর্গাপুজোকে মাথায় রেখে আসানসোল ওল্ড স্টেশন কালচারাল ক্লাব প্রাঙ্গনে শুক্রবার খুঁটি পুজোর আয়োজন করা হয়। সাথে ছিল স্বেচ্ছা রক্তদান শিবির। এই শিবিরে এলাকার বহু সাধারণ মানুষ রক্তদানে অংশগ্রহণ করেন। পরবর্তী পর্যায়ে নারী শক্তি মায়েদের হাতে উপহার স্বরূপ নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের শ্রদ্ধেয় মহারাজজী, আসানসোল উত্তরের সম্মানীয় লোকপ্রিয় বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু মুখার্জি, ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি মাননীয় শ্রী দেবতনু ভট্টাচার্য, টোটন ওঝা এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শ্রী বুম্বা মুখার্জী ।
এদিনের অনুষ্ঠান মঞ্চে আসানসোলের গুণীজনদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় ক্লাবের পক্ষ থেকে। বুম্বা মুখার্জী বলেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার খুবই লেগেছে আমি ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্ট অতিথিবৃন্দ, স্বেচ্ছাসেবী ও আয়োজকদের প্রতি রইল অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। মায়ের আশীর্বাদে আমাদের সমাজের সকলের মঙ্গল হোক এবং মানবতার জয় হোক।











Be First to Comment