নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৭ নভেম্বর, ২০২৬। বিশিষ্ট শ্রমিক নেতা ও ব্যাংক কর্মচারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কমরেড প্রভাত করের স্মৃতিতে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত হয়েছিল ২০তম স্মারক বক্তৃতা। ভারতীয় ব্যাংক কর্মচারী আন্দোলন ও ট্রেড ইউনিয়ন সংগঠনে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।উল্লেখ্য, ১৯৮৪ সালের ২৭ নভেম্বর প্রয়াত হয়েছেন কমরেড প্রভাত কর। প্রেসিডেন্সি কলেজের মেধাবী ছাত্র প্রভাত কর কর্মজীবন শুরু করেছিলেন লয়েডস ব্যাংকের একজন কেরানি হিসেবে। ১৯৪৮ সালে বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (বিপিবিইএ) সাধারণ সম্পাদক থাকাকালীন তিনি রাজ্যজুড়ে ব্যাংক ধর্মঘট সংগঠিত করেন। এর জেরে তাঁর বিরুদ্ধে মামলা হয় এবং তিনি চাকরি হারান। দেশের ট্রেড ইউনিয়ন আন্দোলনের ইতিহাসে এই ঘটনা এক বিরল দৃষ্টান্ত।পরবর্তীকালে তিনি বিপিবিইএ-র সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৫৩ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (এআইবিইএ) সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮০ সালে সংগঠনের সভাপতি হন এবং আমৃত্যু সেই পদে বহাল ছিলেন। পাশাপাশি তিনি অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের (এআইবিওএ) প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৫৭ ও ১৯৬২ সালে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
ব্যাংক জাতীয়করণের দাবিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে ব্যাংক কর্মচারীরা একটি দুর্বল ও অসংগঠিত কর্মীবাহিনী থেকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ আন্দোলনকারী শক্তিতে পরিণত হন।কমরেড প্রভাত করের স্মৃতি ও তাঁর আদর্শকে সম্মান জানাতেই আয়োজন করা হয়েছে এই ২০তম স্মারক বক্তৃতার। এবারের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, পণ্ডিত, রাজনৈতিক ভাষ্যকার ও জনবিশ্লেষক ড. পরকালা প্রভাকর।
‘ভারতীয় অর্থনীতির সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন তিনি। দেশের বর্তমান অস্থির আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতীয় অর্থনীতির সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে তাঁর বিশ্লেষণ উঠে আসে এই বক্তৃতায়।রাজেন নাগর ( চেয়ারম্যান – বিপিবিইএ) এবং সৈয়দ মহম্মদ শাহাবুদ্দিন (ডেপুটি জেনারেল সেক্রেটারি – বিপিবিইএ) জানান -“এই স্মারক বক্তৃতার মাধ্যমে কমরেড প্রভাত করের কর্মজীবন, আদর্শ ও শ্রমিক আন্দোলনে তাঁর অসামান্য অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।”

‘ভারতীয় অর্থনীতির সামনে চ্যালেঞ্জ’ বিষয় কে সামনে রেখে মহাজতি সদনে প্রভাত করের ২০তম স্মারক বক্তৃতার আয়োজন…।
More from FinanceMore posts in Finance »
- প্রথমবার ক্রেডিট কার্ড নিচ্ছেন? আবেদন করার আগে জেনে নিন ৭টি জরুরি কথা…।
- The 11th Eastern India Microfinance Summit 2026 to be held on December 4 at Biswa Bangla Convention Centre…
- ইনকাম ট্যাক্স এস সি এস টি এমপ্লয়িজ এসোসিয়েশনের উদ্যোগে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন…।
- EAAA India Alternatives to expand its exposure in energy sector…
- HDFC Bank Launches Festive Treats 2026 – with over 10,000 Exciting Offers…
More from GeneralMore posts in General »
- প্রযোজক পরিচালক ও অভিনেতা প্রবীর রায় এর স্মরণে প্রার্থনা সভা…।
- শিশু দিবসে খুদে শিশুদের পাশে ‘উৎকর্ষে আরোহণ’, স্কুলব্যাগ,শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ…।
- রানার – চোখের সামনে যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা জীবন্ত জীবাশ্ম। সেই গল্পে পড়া চেহারা। পিঠেতে চিঠির বোঝা। হাতে ঘন্টা বাঁধা বল্লম…।
- বিশিষ্ট নিউরোসার্জন, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত অধ্যাপক ডাঃ অশোক কুমার মহাপাত্র চিরতরে চলে গেলেন…।
- Shaheed Dhirendranath Datta’s 140th Birth Anniversary Celebrated at Kolkata Press Club…
More from WorldMore posts in World »
- Science City, Kolkata Hosts Science Film Festival 2026: Understanding AI Through Films and Interactive Learning…
- Kenya’s Isaia Lasoi and Ethiopia’s Degitu Azimeraw lead a strong international field for Tata Steel World 25K Kolkata 2026…
- Manipal Hospitals Kolkata Champions Injury Management and Rehabilitation Through ‘Sports Injury Summit 2026’…
- প্রথমবার ক্রেডিট কার্ড নিচ্ছেন? আবেদন করার আগে জেনে নিন ৭টি জরুরি কথা…।
- The 11th Eastern India Microfinance Summit 2026 to be held on December 4 at Biswa Bangla Convention Centre…













Be First to Comment