Press "Enter" to skip to content

বোর্ডরুম থেকে রাস্তায় — আইলিড হুইলস ৯ম কর্পোরেট কার ট্রেজার হান্ট ২০২৬-এ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কর্পোরেট কর্ণধাররা…।

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৯ জুলাই, ২০২৬: সিটি অব জয় কলকাতা সাক্ষী থাকল এক রোমাঞ্চকর প্রতিযোগিতার, যেখানে ৫০টি কর্পোরেট মোটরিং দল ভারতের অন্যতম বৃহত্তম মোটরিং ইভেন্ট আইলিড হুইলস ৯ম কার ট্রেজার হান্ট ২০২৬-এ শীর্ষ সম্মান অর্জনের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। কলকাতার কর্পোরেট নির্বাহীদের জন্য বিশেষভাবে পরিকল্পিত এই ব্যতিক্রমী মোটরিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বুদ্ধিমত্তা, দলগত সমন্বয় এবং ড্রাইভিং দক্ষতার কঠিন পরীক্ষা হয়। অনুষ্ঠানের আয়োজন করে কলকাতা অন হুইলস, সহযোগিতায় ছিল আইলিড, সাইনি টয়োটা, ইউকো ব্যাঙ্ক, ৯১.৯ ফ্রেন্ডস এফএম, মিও আমোরে, ইস্টার্ন ডিস্ট্রিবিউটরস টি–ব্রিজস্টোন, ড্রাইভার্স ফোর মি, ভ্যামসি মেরলা, কেয়ারগিভারস, ফার্ম টু হোম শপ, এলভা, ব্র্যান্ড ক্রিয়েশন অ্যান্ড অ্যাডভাইস এবং হোটেল ডি সোভরানি।

‘কর্পোরেট কার ট্রেজার হান্ট’ আবারও প্রমাণ করল কেন এটি কলকাতার অন্যতম আকর্ষণীয় কর্পোরেট মোটরিং ইভেন্ট।

প্রায় ৫০টি কর্পোরেট দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিটি দলে ন্যূনতম দুইজন এবং সর্বাধিক চারজন প্রাপ্তবয়স্ক সদস্য ছিলেন, যারা নিজেদের চার চাকার গাড়ি নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। ফ্ল্যাগ-অফ পয়েন্টে প্রতিটি দলকে আটটি ভিন্ন ধাঁধা-সম্বলিত একটি সূত্রপত্র দেওয়া হয়। ধাঁধা গুলোর সমাধান করে দলগুলিকে একাধিক গোপন গন্তব্যে পৌঁছাতে হয়, সেখানে মার্শালরা তাদের ট্র্যাক কার্ডে সঠিক স্থানে পৌঁছানোর স্বীকৃতি প্রদান করেন।

প্রথাগত ট্রেজার হান্টের পাশাপাশি এ বছরের সংস্করণে যুক্ত হয় আরও কিছু আকর্ষণীয় চ্যালেঞ্জ—টিউলিপ (রুট ম্যাপ) ভিত্তিক নেভিগেশন, কলকাতা কে কেন্দ্র করে বহুনির্বাচনী প্রশ্নোত্তর, এবং তিনটি বাধ্যতামূলক পিট স্টপ থেকে নির্দিষ্ট সংগ্রহযোগ্য সামগ্রী সংগ্রহের দায়িত্ব। ফলে প্রতিযোগিতা হয়ে ওঠে আরও কঠিন, উপভোগ্য এবং রোমাঞ্চকর।

প্রতিযোগিতা শেষে পূর্ব নির্ধারিত নম্বরের ভিত্তিতে অংশগ্রহণকারী দলগুলির মূল্যায়ন করা হয় এবং সেই অনুযায়ী বিজয়ী, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রানার্স-আপ নির্ধারণ করা হয়।

আইলিড-এর চেয়ারম্যান শ্রী প্রদীপ চোপড়া বলেন,”আইলিড-এ আমরা বিশ্বাস করি, শিক্ষা শুধুমাত্র শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। আইলিড হুইলস কর্পোরেট কার ট্রেজার হান্টের মতো অনুষ্ঠান অংশগ্রহণকারীদের বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা, দলগতভাবে কাজ করা এবং চাপের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে—যা একজন সফল নেতৃত্বের অপরিহার্য গুণ। কলকাতা অন হুইলস-এর সঙ্গে যৌথভাবে কলকাতার কর্পোরেট সমাজকে এমন এক মঞ্চ উপহার দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, যেখানে বুদ্ধিমত্তা, রোমাঞ্চ এবং দলগত চেতনার অনন্য সমন্বয় ঘটেছে। সকল অংশগ্রহণকারী এবং বিজয়ীদের তাদের অসাধারণ উৎসাহ ও ক্রীড়া সুলভ মানসিকতার জন্য আন্তরিক অভিনন্দন জানাই।”

কলকাতা অন হুইলস-এর সম্পাদক শ্রী জয়দীপ সুর বলেন, “প্রতি বছর জুলাই মাসে শহরকেন্দ্রিক মোটরিং পত্রিকা কলকাতা অন হুইলস কলকাতার কর্পোরেট নির্বাহীদের জন্য এই কর্পোরেট কার ট্রেজার হান্টের আয়োজন করে। ধীরে ধীরে এই প্রতিযোগিতার জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে এটি এখন শহরের বার্ষিক বর্ষাকালীন ক্যালেন্ডারের একটি স্থায়ী ও বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান। আমাদের সকল পৃষ্ঠপোষক—আইলিড, সাইনি টয়োটা, ইউকো ব্যাঙ্ক, ৯১.৯ ফ্রেন্ডস এফএম, মিও আমোরে, ইস্টার্ন ডিস্ট্রিবিউটরস টি–ব্রিজস্টোন, ড্রাইভার্স ফোর মি, ভ্যামসি মেরলা, কেয়ারগিভারস, ফার্ম টু হোম শপ, এলভা, ব্র্যান্ড ক্রিয়েশন অ্যান্ড অ্যাডভাইস এবং হোটেল ডি সোভরানি—এর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। তাঁদের সহযোগিতা ছাড়া এত বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতো না।”

বিগত কয়েক বছরে কর্পোরেট কার ট্রেজার হান্ট কলকাতার অন্যতম প্রতীক্ষিত বার্ষিক মোটরিং ইভেন্টে পরিণত হয়েছে, যেখানে রোমাঞ্চ, জ্ঞান, পথনির্দেশ দক্ষতা এবং কর্পোরেট সৌহার্দ্যের এক অনন্য মেলবন্ধন ঘটে। নবম সংস্করণের সফল আয়োজন এই প্রতিযোগিতাকে কলকাতার বর্ষাকালীন ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ ইভেন্ট হিসেবে আরও সুদৃঢ় করেছে।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *