কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬। দিল্লির ‘নির্বাচন সদন’ থেকে আজ রাতে ধেয়ে এল বাংলার রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় মহাসুনামি!
দাবার এক চালে এক ঝটকায় লক হয়ে গেল ঘাসফুলের দীর্ঘ ২৮ বছরের ঐতিহ্য! দীর্ঘ শুনানির পর জাতীয় নির্বাচন কমিশন (ECI) এক ঐতিহাসিক অন্তর্বর্তীকালীন নির্দেশে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম এবং তাদের চেনা ‘জোড়া ঘাসফুল’ প্রতীকটি পুরোপুরি ফ্রিজ বা লক করে দিল !
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের ঠিক মুখে দাঁড়িয়ে এখন মমতা শিবির কিংবা ঋতব্রত গোষ্ঠী—কারুর হাতেই আর জোড়াফুলের আইনি অধিকার রইল না।
দুই পক্ষকেই আগামীকাল সকালের মধ্যে নতুন ৩টি নাম ও প্রতীকের তালিকা জমা দেওয়ার ডেডলাইন দিয়েছে কমিশন।
কমিশনের রুদ্ধদ্বার বৈঠকে মমতা শিবিরের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত শিবির ঠিক কী কী বিস্ফোরক সওয়াল-জবাব করলেন ?








Be First to Comment