নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৬ জুন, ২০২৬। টেলিভিশন স্ক্রিন থেকে সোশ্যাল মিডিয়া, খবরের শিরোনামে তৃণমূল। এক মাসে দু’টুকরো রাজ্যের প্রাক্তন শাসক। বিধানসভায় বেঁকে বসছে পরিষদীয় দল। দুই-তৃতীয়াংশ সমর্থনে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কানাঘুঁষো শোনা যাচ্ছে লোকসভায় তৃণমূলের ভাঙনের। দলের বিরুদ্ধে সরব তৃণমূলেই একাংশ। ইস্তফার হিড়িক রাজ্য জুড়ে পুরসভা থেকে জেলা পরিষদ দগুলিতে। পাশাপাশি রোজই মানুষ গ্রেফতার হচ্ছেন কালীঘাটের খাসরা। সুজিত বসু, স্বরূপ বিশ্বাস, শওকত মোল্লা গারদের মুখ দেখছেন। নিজের দলেই কোনঠাসা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পায়ের তলায় মাটি সরছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রাক্তন শাসকের অস্তিত্ব কি সঙ্কটের মুখে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই গ্রাউন্ড জিরোয় রিপোর্টিং ও বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘‘কম্পিত ‘তৃণ’ দল’’, ০৭ জুন ২০২৬, রবিবার রাত ১০ টায়।

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘‘কম্পিত ‘তৃণ’ দল’’….।
More from UncategorizedMore posts in Uncategorized »
- Primarc Podium Celebrates the Spirit and Flavours of Monsoon at Kolkata Baarish Season 3….
- নীলকন্ঠ অভিযাত্রী সংঘের অভিযান…।
- “হংসরাজ”-এর ৫০ বছর: স্মৃতিতে ডুব অরিন্দম গাঙ্গুলির….।
- লোকসভায় কল্যাণের একলা চলো রে….।
- Aakash Educational Services Limited (AESL) Felicitates over 100 NEET & JEE 2026 Toppers at the Champions of Aakash Event, a success unparalleled in the Test Prep Sector….





Be First to Comment