কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ২১ আগস্ট, ২০২৬। টলিউডের অন্যতম ক্লাসিক ও চিরসবুজ মিউজিক্যাল ছবি “হংসরাজ” (Hansharaj – 1976) সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করল।
৫০ বছর পূর্তি উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে শালিধান প্রকাশনা থেকে প্রকাশিত হল ছবির মূল অভিনেতা তথা সংগীতশিল্পী অরিন্দম গাঙ্গুলির নিজের কলমে লেখা বই ‘সাদা কালো স্মৃতি’।
টলিপাড়ার প্রতি একরাশ মিষ্টি অভিমান ! নিজের শুটিংয়ের অভিজ্ঞতা এবং পর্দার পিছনের হাজারো রঙ্গীন গল্প এই বইয়ে ফুটিয়ে তুলেছেন প্রবীণ অভিনেতা।
বইপ্রকাশের এই সন্ধ্যায় চাঁদের হাট প্রেস ক্লাবে ! উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, খেয়ালী দস্তিদার সহ টলিউডের একঝাঁক তারকা!
সেদিনের নস্টালজিয়া তাঁদের স্মৃতিকথায় !
ছোটবেলায় দুরদর্শন বা হলে দেখা এই ছবি বা সুধীন দাশগুপ্তের সুরে গাওয়া গানগুলি নিয়ে আপনার কোন বিশেষ স্মৃতি জড়িয়ে থাকলে আমাদের জানান।




Be First to Comment