নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৬ মে ২০২৬। টুকরো হয়ে যাওয়া বাংলার রাজধানী। যে বাংলার পরতে পরতে জড়িয়ে রাজনীতি। রাজনীতি অনেক মৃত্যুর কারণ হয়েছে। রাজনীতির মৃত্যু। রাজনৈতিক মৃত্যু। অনেক ছাত্র-যুবর প্রাণ গিয়েছে, এই রাজনীতির যাঁতাকলে। চলেছে লাশের রাজনীতি। এই মৃত্যুগুলোকে নিয়ে উদ্বেল হয়েছে রাজনীতি। অবরোধ-বিক্ষোভ লাঠিচার্জ-গ্রেফতার। তারপর? বিস্মৃতির অতলে কি হারিয়ে গেলেন তাঁরা? ন্যায় বিচার কি মিলেছে? নাকি রাজনীতির ভুল-ভুলাইয়া-তে পথ হারিয়েছে বিচারের বাণী? রাজনীতির শিকার সেই সব লাশেরা আজও প্রশ্ন করে তাঁদের বিচার কি মিলবে? ১৪ মে, ২০২৬। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টে গেলেন বিচারের দাবিতে। ভোট পরবর্তী হিংসার বিচার চাইতে তিনি গায়ে তুলে নিলেন কালো কোর্ট। কিন্তু তাঁর আমলে, পুলিশের হাতে, তৃণমূলের জল্লাদের হাতে খুন হওয়া মানুষগুলোর বিচার কে করবে? আমরা হয়তো সেই সংখ্যা গুনে শেষও করতে পারবো না। তবুও কিছু নাম যা আজও মনের কোনে কড়া নাড়ে। নতুন সরকারকে মনে করিয়ে দেওয়ার পালা সেই সব ঘটনার কথা। তাদের কি আদৌ বিচার মিলবে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই গ্রাউন্ড জিরোয় রিপোর্টিং ও বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘রাজনীতির বলি ও বিচার!’ ১৭ মে ২০২৬, রবিবার রাত ১০ টায়।
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘রাজনীতির বলি ও বিচার!’… ।

More from InternationalMore posts in International »
More from T VMore posts in T V »













Be First to Comment