Press "Enter" to skip to content

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৬…।

নিজস্ব প্রতিনিধি : কলকাতা/আগরতলা, ৩ অক্টোবর, ২০২৬। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উপস্থাপন করছে শারদীয়া ‘স্বর্ণ সম্ভার ২০২৬’- যা চলবে ৫ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

শারদীয়া ‘স্বর্ণ সম্ভার’ হল এক জনপ্রিয় এবং বহু প্রতীক্ষিত গহনা প্রদর্শনী যা এবার ২৪ বছরে পা রাখতে চলেছে।

এই বিশেষ সংস্করণের নানা সংগ্রহের মধ্যে রয়েছে ডিজাইনার হাতে তৈরি সব গয়না, ঐতিহ্যবাহী এবং ট্রেন্ডি বিয়ের গহনা, সাশ্রয়ী মূল্যে হিরের গহনা, গ্রহরত্ন এবং মূল্যবান পাথরের জমকালো সংগ্রহ। এছাড়াও সাথে থাকছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নিজস্ব হিরের গয়নার সংগ্রহ ‘গ্লিটেরিয়া’, রূপার গয়নার সংগ্রহ ‘সিলভার এক্সপ্রেশনস’ ও ৯ ক্যারেট গয়নার আধুনিক সংগ্রহ ‘রিফ্লেকশনস’। উৎসবের মরসুমে গ্রাহকদের জন্য থাকছে অনেক আকর্ষণীয় অফার ও ড্র।

নিশ্চিত উপহার :-

প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার।

সোনার গয়না কেনাকাটায় প্রতি গ্রামে থাকছে ৭১১/- টাকা ছাড়।

যেকোনো হিরের গয়নার মজুরিতে থাকছে ১০০% ছাড়।

রুপোর গয়না (সিলভার এক্সপ্রেশন)-এর এমআরপিতে থাকছে ১৫% ছাড়।

গ্রহরত্ন-এর এমআরপিতে থাকছে ১৫% ছাড়।

 

মেগা ড্র :

৩টি স্কুটি*

(শারদীয়া স্বর্ণ সম্ভার ও চমকভরা ধনতেরাসে মিলিতভাবে এই পুরস্কার দেওয়া হবে)

এছাড়াও অন্যান্য যেসব সুবিধা আর পরিষেবা সারাবছর থাকে- যেমন পুরানো সোনার গয়না বদল করে নতুন গয়না নেওয়ার সুবিধা (যেকোনো হলমার্ক সোনার গয়নায় ১০০% ফেরত মূল্য) এবং সোনায় সোহাগা (গহনা কেনার জন্য বিশেষ ডিসকাউন্ট স্কিম) এর মতো প্রকল্প ৷

সব মিলিয়ে, শারদোৎসবের প্রাক্কালে একটি বিশেষ উপহারের মোড়কে এই ‘স্বর্ণ সম্ভার’ পেশ করা হচ্ছে – যা সংস্থার প্রতিশ্রুতির প্রতীক।

এই উপলক্ষে একটি বিশেষ প্রেস প্রিভিউতে বিশেষ স্বর্ণ সম্ভার কালেকশন ‘শক্তিরূপেনী’ উন্মোচন করেন সংস্থার দুই ডিরেক্টর অর্পিতা সাহা এবং রূপক সাহা।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “আমাদের এই প্রাক পুজা উপস্থাপনা ‘স্বর্ণ সম্ভার’ এবার চব্বিশ বছরে পড়ল। গহনার নকশা এবং কারুকার্যের সূক্ষ্মতা, এক্সক্লুসিভ কালেকশন- এসব দিক দিয়ে বিচার করলে এবছর এটা আরও স্পেশাল। তাছাড়া আকর্ষণীয় সব অফার তো আছেই।”

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আরেক ডিরেক্টর রূপক সাহা বলেন, “আমরা এই চব্বিশতম বর্ষের ‘স্বর্ণ সম্ভার’ আমাদের ক্রেতা বন্ধুদের উৎসর্গ করছি। তাঁদের সমর্থন এবং উৎসাহ ছাড়া এতদূর এগোনো সম্ভব হত না। গহনার ডিজাইন নিয়ে তাঁদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা আমরা সব সময়ই চালিয়ে যাব। সেই সঙ্গে ন্যায্য মূল্যে সেরা জিনিসটি তুলে দিতেও আমরা বদ্ধপরিকর।” একই সাথে তিনি সবাইকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও শারদীয়া স্বর্ণ সম্ভার-এ সকলকে সাদর আমন্ত্রণ জানান।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স, উৎসবের মরসুমে আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত।

‘শারদীয়া স্বর্ণসম্ভার ২০২৬’ চলবে ৫ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ত্রিপুরার (আগরতলা, ধর্মনগর এবং উদয়পুর) এবং কলকাতার (গড়িয়াহাট, বেহালা ও বারাসত) শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সমস্ত শোরুমে।

আসুন, আপনার উৎসবকে করে তুলুন আরও রঙিন, আপনার শারদোৎসব হয়ে উঠুক আরও আনন্দময়।

More from JewlleryMore posts in Jewllery »
More from WorldMore posts in World »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *