Press "Enter" to skip to content

আগরপাড়ায় অংকন প্রতিযোগিতায় শিশু সুরক্ষা আইনের বার্তা তুলে ধরলেন ডিএলএসএর সচিব..। 

মোল্লা জসিমউদ্দিন, আগরপাড়া, ২ অক্টোবর, ২০২৬।শুক্রবার প্রায় ১০০ জন প্রতিযোগী নিয়ে বৈচিত্র্যপূর্ণ রঙের মেলায় আগরপাড়ায় গাঙ্গুলি পাড়ায় অনুষ্ঠিত হলো ক্যামেল অংকন প্রতিযোগিতা।এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণার জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর সচিব জনাব মহম্মদ নুরজামান খান।এদিন তিনি শিশু সুরক্ষা আইনের বার্তা তুলে ধরেন ক্ষুদে চিত্রশিল্পীদের কাছে। কেজি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত তিনটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। তিনটি বিভাগেই প্রখ্যাত চিত্রশিল্পী বিচারক গৌরাঙ্গ দেবশর্মা আঁকার বিষয় দিয়েছিলেন মনের কল্পনায় মনের আলপনায় ‘তুমি যেমন স্বপ্ন দেখো, তুমি তেমন ছবি আঁকো’। যেহেতু কোন বিষয় নির্ধারণ ছিল না সেই জন্য শিশুরা সর্বপ্রথম একসাথেই যেন হইহুল্লোড় করে খুশিতে উল্লাস করে বলল দারুন দারুন এটাই তো চেয়েছিলাম। শিশুদের এই উচ্ছ্বাস দেখে আয়োজক চারুচন্দ্র আর্ট সেন্টারের অধ্যক্ষ দীপঙ্কর সমাদ্দার স্বভাবতই খুশি।উত্তর ২৪ পরগণা জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর সচিব জনাব মহম্মদ নুরজামান খান তার মূল্যবান বক্তব্যে জানালেন শিশুদের সুরক্ষার জন্য সরকারি অনেক আইন আছে যা শিশুদের সুরক্ষা দিতে পারে। তিনি শিশুদের খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন তাদের যে কোন সমস্যা হলে সেটা ভয়েতে লুকিয়ে না রেখে মা বাবার সাথে অবশ্যই আলোচনা করতে হবে। চারুচন্দ্র আর্ট সেন্টারের পক্ষ থেকে ঝুমা সমাদ্দার প্রধান অতিথি কে এবং প্রধান অংকন বিচারক কে সম্মানিত করলেন। ক্যামেল এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুজিত কুমার হাটুয়া। ওনাকেও বরণ করে নেন সময় সমাদ্দার।

More from WorldMore posts in World »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *