নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩ অক্টোবর, ২০২৬। একসময় যাঁর হুঙ্কারে কাঁপত গোটা বীরভূম, যাঁর ‘চড়াম চড়াম’ ঢাক আর ‘গুড়-বাতাসা’র দাওয়াইয়ে পিলে চমকাত বিরোধীদের—সেই বীরভূমের ‘বাঘ’ অনুব্রত মণ্ডল আজ কি তবে নখদন্তহীন? তিহাড় জেলে হাজতবাসের পর ফিরে এসেও কেন হারালেন নিজের পুরনো দাপট? মমতার স্নেহের কেষ্ট কেন দল ছেড়ে হাত মেলালেন ঋতব্রতর সঙ্গে? সিউড়ির পার্টি অফিসে তাঁর চোখের সামনেই তাণ্ডব চালাল একদল যুবক, অথচ টুঁ শব্দটিও করলেন না কেষ্ট! এটা কি বিরোধীদের সাজানো ছক, নাকি তাঁর নিজেরই হারানো মাইলেজ ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা? গরু পাচারের কালো টাকা থেকে শুরু করে ভাদু শেখের বৈভব—কীভাবে গড়ে উঠেছিল অনুব্রতর এই বেআইনি সাম্রাজ্য? আর আজ কেন সেই সাম্রাজ্যের দেওয়ালে ফাটল? সময়ের ফেরে বীরভূমের একচ্ছত্র অধিপতির এই পতনের আসল রহস্য খুঁজতেই গ্রাউন্ড জিরো রিপোর্টিং ও বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘কেষ্ট থেকে কষ্ট!’, ০৪ অক্টোবর, ২০২৬, রবিবার রাত ১০ টায়।

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘কেষ্ট থেকে কষ্ট…!
More from TvMore posts in Tv »
More from WorldMore posts in World »
- আইইইএমএ নতুন নেতৃত্বকে স্বাগত জানাল…।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৬…।
- NRAI Kolkata Brings Restaurants and West Bengal Fire & Emergency Services Together to Address Fire Safety Compliance…
- জটিল রক্তরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ বোন ম্যারো প্রতিস্থাপন, বিশেষ সম্মান ডা. রজত ভট্টাচার্যকে…।
- আগরপাড়ায় অংকন প্রতিযোগিতায় শিশু সুরক্ষা আইনের বার্তা তুলে ধরলেন ডিএলএসএর সচিব..।










Be First to Comment