Press "Enter" to skip to content

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উদযাপন করলো শুভ অক্ষয় তৃতীয়ার উৎসবের মেগা ড্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান….।

নিজস্ব প্রতিনিধি : কলকাতা/আগরতলা, ১১ জুন, ২০২৬। নববর্ষের শুরুতেই ১২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স তাদের সব শাখা শোরুম গুলোতে আয়োজন করেছিল শুভ অক্ষয় তৃতীয়ার উৎসব। সেই সময় প্রত্যেক কেনাকাটায় ছিল নানা উপহার, মজুরিতে বিশেষ ছাড় ও লাকি ড্র এর সুযোগ।

গত ২৮ মে, ২০২৬ অক্ষয় তৃতীয়ার উৎসবে দেওয়া কুপন গুলোর মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে ৪ জন ভাগ্যবান বিজয়ীদের বাছা হয়েছিল।

আজ সেই ৪-জন ভাগ্যবান বিজয়ীদের এক অনুষ্ঠানে মেগা ড্র পুরস্কার হিসেবে ১টি হীরের নেকলেস ও ৩টি হীরের নেকচেইন তুলে দেওয়া হয়। যা সত্যিই অক্ষয় তৃতীয়া উৎসবের এক শুভ সমাপ্তি বলা যায়।

এই বছর, ভাগ্যবান বিজয়ীরা হলেন-

ধীমান মগ (কুপন # D1528)

বকুল রানি সাহা (কুপন # A1152)

সীমা রক্ষিত (কুপন # C3894)

দেবব্রত বৈদ্য (কুপন # B1809)

পুরস্কার হিসেবে লাকি ড্র তে জেতা হীরের গয়নাগুলি তাদের কাছে বিশেষ আনন্দ আর একরাশ খুশি বয়ে নিয়ে এসেছে। প্রত্যেকের কথাতে তাদের আনন্দ ও শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের উন্নত পরিষেবা ও চমকে ভরা আয়োজনের কথা বার বার উঠে এসেছে ।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা সকল ভাগ্যবান বিজয়ীদের শুভেচ্ছা জানান এবং অক্ষয় তৃতীয়া উৎসবে পাশে থাকার জন্য সমস্ত রাজ্যবাসীকে কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, “ভাগ্যবান বিজয়ীদের হাতে হীরের গয়না গুলি তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। একইসঙ্গে বিজয়ীদের আরো সৌভাগ্য কামনা করছি। ত্রিপুরা এবং কলকাতা জুড়ে এই প্রতিষ্ঠানের গ্রাহক-বন্ধুদের ধন্যবাদ জানাতে আমরা এই উদ্যোগ নিয়েছি। কারণ, গ্রাহক বন্ধুরা যেভাবে এই উৎসবের এই বিশেষ আয়োজনে সাড়া দিয়েছেন, অংশ নিয়েছেন তা এক কথায় অভূতপূর্ব। একইসঙ্গে এই প্রতিষ্ঠানের তরফে আমরা ফের আশ্বস্ত করছি আগামী দিনে ভালো পরিষেবা, গুণগতমান আর ন্যায্য মূল্য হিসেবে গ্রাহক বন্ধুদের প্রত্যাশা পূরণ করার জন্য আমরা সবসময় তাঁদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।”

এক আনন্দ ঘন পরিবেশে ভবিষ্যতের আরও উন্নত পরিসেবা পরিষেবা আশ্বাস এর মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *