বর্ষা মানে—
—————————————
অশোক ব্যানার্জী : কলকাতা।
—————————————
বর্ষা মানে গ্রীষ্ম শেষে
একটুখানি স্বস্তি
বর্ষা মানে শান্তিতে ঘুম
একটু বুঝি মস্তি ।
বর্ষা মানে মেঘলা আকাশ
ঝম্ ঝমিয়ে বৃষ্টি
মাঝে মাঝে বজ্রপাতে
একটু ভয়ের সৃষ্টি !
বর্ষা শুরু, মনটা নাচে
পেখম তুলে রঙ্গে
বর্ষা মানে খিচুড়ি বেশ
ইলিশ ভাজার সঙ্গে।
বর্ষা মানে রাস্তা ঘাট
কাদাতে প্যাচ প্যাচে
বর্ষা মানে গাছপালা সব
নতুন করে বাঁচে ।
বর্ষা মানে রেইন কোট আর
রং বেরংয়ের ছাতা।
বর্ষা মানেই কোমর জলে
ডুব দেয় কলকাতা !
বর্ষা মানেই কোমর জলে ডুব দেয় কলকাতা….!

More from InternationalMore posts in International »
- চৈত্র সংক্রান্তির চড়ক ও গাজন….।
- “আশার সুরে জীবন-দর্শন”….।
- মধ্যপ্রাচ্যের সংঘাত ভারতের ফাউন্ড্রি শিল্পে চাপ সৃষ্টি করেছে, বেড়েছে খরচ ও লজিস্টিক সংকট….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে উদযাপিত হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া….।
- অ্যাডামাস ইউনিভার্সিটি বাংলার প্রথম কর্মসংযুক্ত ক্যাম্পাস ডিগ্রি চালু করল, উচ্চশিক্ষায় নতুন দিশা…।
- অঙ্কুর এর পঞ্চাশ বছর উদযাপন…।
More from PoemMore posts in Poem »
- “আশার সুরে জীবন-দর্শন”….।
- স্টেথোস্কোপে শুধু শব্দ নয়, শুনতেন মানুষের মন…।
- কাছে এসে বসতে হবে, ছুঁয়ে দেখতে হবে স্পর্শের অনুভূতি….।
- যুদ্ধ চলছে মরছে মানুষ ধ্বংস হচ্ছে শহর নগর…।
- Rooted Language, Shaped beyond Boundaries:Shabdo Bilasi Marks Anuradha Mazumdar’s Second Book…
- ভাপা পিঠে ধোঁয়া উঠে, গন্ধ লাগে নাকে ছুটে….।











Be First to Comment