Press "Enter" to skip to content

পৌরাণিক ও লোকবিশ্বাস অনুযায়ী, ছট পূজা প্রথম কে করেছিলেন….?

রূপক সাহা : কলকাতা, ১৬ নভেম্বর, ২০২৬। পৌরাণিক ও লোকবিশ্বাস অনুযায়ী, ছট পূজা প্রথম কে করেছিলেন? কেউ বলেন মা সীতা। রাবণ বধের পাপ থেকে মুক্ত হতে। কেউ বলেন , সূর্য দেবের পুত্র কর্ণ প্রথম সূর্য উপাসনা বা ছট পূজা শুরু করেছিলেন।

আরেক মত অনুযায়ী নিঃসন্তান রাজা প্রিয়ব্রদ ও রানি মালিনী মহর্ষি কাশ্যপের পরামর্শে বা ষষ্ঠী দেবীর (ছঠি মাইয়া) কৃপায় সন্তান লাভ করার পর প্রথম এই ব্রত ও পূজা করেছিলেন।

আর মহাভারত অনুসারে, নিজেদের হারানো রাজ্য ফিরে পেতে দ্রৌপদী ও পাণ্ডবরাও তাদের ঋষির পরামর্শে ছট পুজোর নিয়ম পালন করেছিলেন।

সেই ছট পুজো… এখনও লোকে বিশ্বাস নিয়ে জলের কাছে সূর্যের উদ্দেশ্য নিবেদন করে তাঁদের শ্রদ্ধার্ঘ্য

 

 

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *