ভাস্বর চট্টোপাধ্যায় : বিশিষ্ট অভিনেতা, ৮ নভেম্বর, ২০২৬। শনিবার নিউজ 18 বাংলার সঙ্গে কালী পূজা পরিক্রমায় বেরিয়েছিলাম। ওনারা বলেছিলেন সবশেষে নৈহাটির বড়মার মন্দিরে নিয়ে যাবেন..,আমরা সারাদিন নিরামিষ খেয়ে ছিলাম কারণ প্রথমবার মায়ের কাছে যাচ্ছি…বারাকপুরের দাদা বৌদির হোটেলে গিয়েও বিরিয়ানির থেকে মুখ ফিরিয়ে থেকেছি কারণ একবার মাকে দর্শন করবো বলে।
সন্ধেবেলা যখন পৌঁছলাম শুনলাম পুজোর ক‘দিন মন্দির বন্ধ থাকে,বাইরে বড়মার যে মূর্তি গড়া হয়েছে তাই দর্শন করতে হবে। মনে মনে দুজনেই হতাশ, এতদূর এসে মাকে দেখতে পাব না?
ফিরে যাচ্ছি একজন স্থানীয় ভদ্রলোক বললেন মন্দিরের দরজায় প্রণাম করতে পারেন। আমরা তাই করে ফিরছি মন্দির কমিটির একজন বললেন মাকে একবার দেখবেন নাকি? বলেই মন্দিরের ভেতরে নিয়ে গেলেন এবং দোতলা থেকে মায়ের দর্শন হল (যেখানে থেকে ছবিটা তুলেছি )। মাকে বললাম মাগো তোমার কাছে আর যাওয়া হল না, কবে আবার আসব কে জানে!
ভদ্রলোকের সঙ্গে বাইরে বেরোচ্ছি হঠাৎ উনি বললেন চলুন একবার সামনে থেকেই মাকে দেখিয়ে দিই…মায়ের কৃপায় শেষ পর্যন্ত সামনে থেকেই মায়ের দর্শন পেলাম। আমাদের মনের সুপ্ত আশা মিটল।
আমি আর মিমি দুজনেই কি বলব বুঝতে পারছি না, কালী পুজোয় মা আমাদের মনের এতবড় ইচ্ছে পূর্ণ করে দিলেন!!
জয় বড়মার জয় মা।









Be First to Comment