Press "Enter" to skip to content

ইস্টবেঙ্গল ক্লাব “দীপক জ্যোতি” সম্মানে সম্মানিত করলো বিশিষ্টজনদের…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৩, মার্চ, ২০২৬। গত ২২ শে মার্চ ২০২৬ রবিবার, ধনধান্য অডিটোরিয়ামে দুপুর ৩ টে থেকে ইস্টবেঙ্গল ক্লাবের নব রূপকার দীপক (পল্টু) দাসের ২৫ তম প্রয়াণ বার্ষিকীতে তাঁর আদর্শকে সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের “দীপক জ্যোতি” সম্মানে সম্মানিত করা হলো।

এদিন সংগীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পী শ্রীরাধা বন্দোপাধ্যায়।

ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া তার বক্তব্যের মধ্যে দিনে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন কলকাতার মহামান্য হাই কোর্টের বিচারপতি অরিন্দম মুখার্জি। তাকে বরণ করে নেন সভাপতি মুরারি লাল লোহিয়া ও বরিষ্ঠ আইনজীবী অজয় কৃষ্ণ চ্যাটার্জি।

দীপক (পল্টু) দাসের ২৫ তম প্রয়াণ বার্ষিকী স্মরণে তাঁকে নিয়ে বিভিন্ন গুণীজনদের লিখিত একটি বই মঞ্চে প্রকাশিত হয়। প্রকাশ করেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরা।

দীপক (পল্টু) দাসের উপর নির্মিত একটি ভিডিও প্রদর্শিত হয়।

বরিষ্ঠ আইনজীবী জয়ন্ত মিত্রকে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করা হয়। সম্মানিত করেন সভাপতি মুরারি লাল লোহিয়া ও দেবব্রত সরকার।

শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক প্রফেসর ডক্টর সমিত রায়কে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করা হয়। সম্মানিত করেন প্রাক্তন খেলোয়াড় অলোক মুখার্জি, অতনু ভট্টাচার্য, প্রশান্ত ব্যানার্জি।

বিশিষ্ট চিকিৎসক ডা: রাজা ধরকে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করা হয়। সম্মানিত করেন প্রাক্তন সভাপতি ডাক্তার প্রণব দাশগুপ্ত, ক্রিকেট সচিব সঞ্জীব আচার্য, প্রাক্তন খেলোয়াড় অমিত ভদ্র।

বঙ্গভূষণ ঋতুপর্ণা সেনগুপ্তকে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করা হয়। সন্মানিত করেন সাধারণ সচিব রূপক সাহা, বিকাশ দত্ত ও বাচিক শিল্পী রায়া ভট্টাচার্য।

ক্যান্সারে আক্রান্তদের পাশে দাঁড়াতে লাইফ বিয়ন্ড ক্যান্সার ট্রাস্টের হাতে এক লক্ষ টাকা তুলে দেওয়া হয়। তুলে দিলেন সভাপতি মুরারি লাল লোহিয়া ও প্রাক্তন সভাপতি ডা প্রণব দাশগুপ্ত।

আমাদের মহিলা ও পুরুষ খো খো টিমকে উৎসাহ প্রদান ও সংবর্ধিত করা হয়। সম্মানিত করেন সভাপতি মুরারি লাল লোহিয়া ও সহ সভাপতি কল্যাণ মজুমদার।

সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের ওমেন্স টিমকে উৎসাহ প্রদান ও সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান মঞ্চে ছিলেন কোচ অ্যান্টনি আন্দ্রেউস ও ম্যানেজার মৌমি পাল। সম্মানিত করেন আই এফ এ প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি ও দীপঙ্কর চক্রবর্তী।

ক্লাবের অ্যাথলেটিক্স টিমের প্রতিনিধিদের উৎসাহ প্রদান ও সংবর্ধিত করা হয়। সম্মানিত করেন সভাপতি মুরারি লাল লোহিয়া, সহ সভাপতি কল্যাণ মজুমদার ও অজয় কৃষ্ণ চ্যাটার্জি।

প্রাক্তন খেলোয়াড় বাইচুং ভুটিয়াকে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করা হয়। সম্মানিত করেন প্রাক্তন খেলোয়াড় ভাস্কর গাঙ্গুলী, মনোরঞ্জন ভট্টাচার্য ও বিকাশ পাঁজি।

সমস্ত গুণীজনদের সম্মানিত করার পাশাপাশি তাদের উপর নির্মিত ভিডিও মঞ্চে প্রদর্শিত হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ক্রীড়া সম্পাদক গৌতম ভট্টাচার্য।

More from InternationalMore posts in International »
More from SportMore posts in Sport »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *