নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৪ ফেব্রুয়ারি, ২০২৬। কলকাতার বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে বুধবার থেকে শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা। গৌড়ীয় মিশন, বাগবাজারের উদ্যোগে আয়োজিত এই মহোৎসব চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এই উৎসব ঘিরে বাগবাজার চত্বর এখন ভক্তি, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক মহামিলন ক্ষেত্রে পরিণত হয়েছে।
এবছর শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলার ১২তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ জাতীয় সেমিনার ও সিম্পোজিয়াম, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বৈষ্ণব দর্শনের পণ্ডিত, সন্ন্যাসী ও গবেষকরা অংশ নিচ্ছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন, দর্শন ও মানবতাবাদী ভাবনার উপর আলোচনা রয়েছে প্রতিদিন।
বিশেষ পূজা, আরতি ও নগর সংকীর্তনের মাধ্যমে সূচনা হয় মেলার। কীর্তনের সুরে মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। ভক্তদের ঢল নামতে শুরু করে সকাল থেকেই। বহু মানুষ পরিবার পরিজন নিয়ে এই পবিত্র অনুষ্ঠানে যোগ দিতে হাজির হন।
মেলার অঙ্গ হিসেবে বসেছে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, ভক্তিমূলক সামগ্রী ও প্রসাদের স্টল। পাশাপাশি সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভজন-কীর্তন ও ধর্মীয় বক্তৃতা।, শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেম, সাম্য ও ভক্তির বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই মেলার মূল উদ্দেশ্য।
গৌড়ীয় মিশনের আচার্য্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্নাসী মহারাজ বলেন, সমাজে বিভেদ ও অশান্তির সময়ে শ্রীচৈতন্যের আদর্শ মানুষকে ঐক্য ও মানবতার পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। সেই ভাবনাকে সামনে রেখেই এবছরের আয়োজন সাজানো হয়েছে।
শহরের বুকে এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবকে ঘিরে বাগবাজার এলাকায় ইতিমধ্যেই উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে। ভক্তদের মতে, এই জন্মোৎসব ও মেলা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং মনন ও আত্মশুদ্ধির এক বিশেষ উপলক্ষ।
উত্তর কলকাতার বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব, ভক্তি ও দর্শনের মিলনমেলা….।

More from CultureMore posts in Culture »
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
- MSP PARIVAAR CELEBRATES AMRIT MAHATSOV BY FONDLY REMEMBERING THE LIFE LESSONS OF BHAGAWAT GITA….
- মন্মথপুরে ভক্তির বর্ণাঢ্য স্রোত ১১তম প্রণব রথযাত্রায় উৎসবমুখর প্রণব মন্দির এলাকা….।
More from EducationMore posts in Education »
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- SPK Jain Futuristic Academy in association with Early Childhood Association (ECA) conducts awareness session on The Importance of Children’s Mental Health….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..
- iLEAD successfully celebrated Republic Day…
- Basant Panchami 2026: Where Knowledge and Patriotism Converge at iLEAD….
- গঙ্গাসাগর দ্বীপে শিক্ষকের মানবিক দৃষ্টান্ত, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে পৌঁছালো শিক্ষার আলো….।
More from InternationalMore posts in International »
- পাকিস্তানকে চূর্ণ করে ভারতের জয়…..।
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।















Be First to Comment