নিজস্ব প্রতিনিধি : কল্যাণী, ২ নভেম্বর ২০২৪। কল্যাণীতে ২৯ অক্টোবর থেকে স্নাতকোত্তরে শুরু হল ল’ কোর্স। বিশ্ববিদ্যালয় অনুমোদিত চারটি কলেজের স্নাতকস্তরে পড়ানো হলেও এখানে ল’-তে স্নাতকোত্তর পড়ার সুযোগ ছিল না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভুঁইয়া জানালেন, “প্রতি বছর প্রায় পাঁচশো ছাত্রছাত্রী আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ল’ কোর্সে স্নাতক হয়। এম.এ খোলায় তাদের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হল। আশার কথা— পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস, লিগ্যাল সার্ভিস ও বিভিন্ন কর্পোরেট ল’ প্রতিযোগিতায় এখান থেকে পাশ করা ছাত্রছাত্রীরা আগামী দিনে অংশ নিতে পারবে।”
উল্লেখ্য, ল’ ক্লাসের সূচনা করলেন অধ্যাপক ড. সুখেন বিশ্বাস। ছাত্রছাত্রীদের গোলাপ ও কলমে সম্বর্ধনা জানিয়ে তিনি জানালেন, “ বিশ্ববিদ্যালয়ের আবেদনে চলতি বছরেই পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা বিভাগ সেলফ ফিনান্সড কোর্স হিসেবে এই কোর্সটির অনুমোদন দেয়। প্রথম বছরে আসন সংখ্যা কুড়ি, দু’বছরে চারটি সেমিস্টার পড়তে প্রত্যেক পড়ুয়ার খরচ হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা।”
জানা গেল, বিশ্ববিদ্যালয়ের জীবনব্যাপী শিক্ষা ও সম্প্রসারণ বিভাগ ল’ কোর্সটি পরিচালনা করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই স্নাতকোত্তরে ল’ পড়ানোর পরিকাঠামো হিসেবে পর্যাপ্ত বই, কম্পিউটার ল্যাব ইত্যাদির ব্যবস্থা করেছে। জীবনব্যাপী শিক্ষা ও সম্প্রসারণ বিভাগের প্রধান অধ্যাপক প্রসেনজিৎ দেব জানালেন, “দু বছরের এই কোর্সে রয়েছে চারটি বিশেষ পত্র। যেমন— ক্রিমিনাল ল’, কর্পোরেট ল’, কনস্টিটিউশন্যাল ল’ ও পাবলিক ইন্টারন্যাশনাল ল’। পড়াবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপকবৃন্দ। এখান থেকে পাশ করা ছাত্রছাত্রীরা ইউজিসি নেট পরীক্ষায় বসার পাশাপাশি গবেষণা করার সুযোগ পাবে। তা ছাড়া সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষায় অংশ নিতে পারবে।”
স্নাতকোত্তরে ল’ কোর্স শুরু কল্যাণী বিশ্ববিদ্যালয়ে….।

More from CourtMore posts in Court »
- আদালতের রায়ে আর্থিক দুর্নীতি ও অন্যান্য যাবতীয় অভিযোগ থেকে অরদীপ চ্যাটার্জির সম্মানজনক ও নিঃশর্ত মুক্তি….।
- মাত্র দেড় মাসে অপরাধ দমনে অনন্য নজির গুসকারা বিট হাউস পুলিশের…।
- এটিএম কার্ড ফিরিয়ে দিল মঙ্গলকোটের ‘নিখোঁজ’ যুবক কে!….
- প্রয়াত বিচারকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোওয়ার আসর….।
- তিন দিন ব্যাপী আইন নিয়ে সেমিনার আয়োজিত হলো কিংস্টন কলেজে….।
- Historic Step Towards Legal Inclusivity: Constitution of India in Braille Version…..
More from EducationMore posts in Education »
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- SPK Jain Futuristic Academy in association with Early Childhood Association (ECA) conducts awareness session on The Importance of Children’s Mental Health….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..
- উত্তর কলকাতার বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব, ভক্তি ও দর্শনের মিলনমেলা….।
- iLEAD successfully celebrated Republic Day…
More from InternationalMore posts in International »
- কেন নারীদের স্বাস্থ্যসেবা শুধু গর্ভধারণ ও বন্ধ্যাত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়….।
- জিটো হেলথ ক্লিনিকের দ্বিতীয় শাখার উদ্বোধন লেক অ্যাভিনিউ, কলকাতায়….।
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।

















Be First to Comment