নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬। কার্যত অন্তরালে থেকেই চলে গেলেন মুকুল রায়। এক অর্থে তিনি ছিলেন বঙ্গ রাজনীতির বিস্ময়। কারণ, জননেতা বলতে যা বোঝায়, মুকুল রায় তো কোনও দিনই ছিলেন না। কিন্তু তাঁকে বাদ দিয়ে বাংলার সাম্প্রতিক রাজনীতির ইতিহাস লেখা যাবে না। ভরা বাম জমানায় সিপিএমের প্রবাদপ্রতিম সংগঠনের বিপরীতে ধীরে ধীরে গড়ে তুলেছিলেন তৃণমূলের নিজস্ব বাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হয়ে হাতের তালুতে ধরে রেখেছিলেন গোটা দল। তৃণমূলকে মুকুল অনেক কিছু দিয়েছেন। ২০১১-র পরিবর্তনে তাঁর অবদান বড় কম নয়। তৃণমূলও তাঁকে কিছু কম দেয়নি। রাজ্যসভায় গিয়েছেন, দেশের রেলমন্ত্রী হয়েছেন। তার পর এক সময় রাজনীতির অঙ্ক মেলেনি। মমতার বৃত্ত থেকে দূরে সরে গিয়েছেন মুকুল। অপ্রতিহত উত্থান থেকে রাজনীতিতে গুরুত্বহীন হয়ে পড়ার যাত্রাপথের নানা অজানা কাহিনি জানতে TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’, ১ মার্চ, ২০২৬, রবিবার রাত ১০ টায়।
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।

More from InternationalMore posts in International »
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- এস বি আই পেনশনার এসোসিয়েশন কলকাতা জোনাল কমিটির ব্যবস্থাপনায় ও ডিশান হাসপাতালের সহায়তায় স্বাস্থ্য বিষয়ক সেমিনার….।
- সিনেমা প্রেমীদের অনুরোধে সিনেমা হলে ফেরত দি একাডেমি অফ ফাইন আর্টস…. !
- ত্রিবেণী সঙ্গমে স্নান – নৌকা করে স্নান নিয়ে যাওয়া থেকে সবক্ষেত্রে হয়রানি এবং খুব বেশি টাকার দাবী মেনে নিতে পারছিলাম না…. ৷
More from T VMore posts in T V »












Be First to Comment