Press "Enter" to skip to content

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘কাউন্টার থেকে এনকাউন্টার!….

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১২ জুলাই, ২০২৬।  বারুইপুরে ১২ বছরের নাবালিকাকে নৃশংস ধর্ষণ ও খুন। ঘটনার খবর ছড়াতেই আবার উত্তাল বাংলা। সাধারণ মানুষের মুখে আবার সেই চেনা স্লোগান—‘উই ওয়ান্ট জাস্টিস’! কিন্তু এরপরই মাঝরাতে মহানাটক। পুলিশের রিভলভার কেড়ে নিয়ে পালানোর চেষ্টা, আর পাল্টা এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। পার্কস্ট্রিট, কামদুনি থেকে আরজি কর—বছরের পর বছর ধরে নারী নির্যাতনের ঘটনায় বিচার চেয়ে রাজপথে রাত জেগেছে মানুষ। দোষী সাব্যস্ত হলেও সাজা কার্যকর হয়েছে ক’জনের? অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে ওঠা এই রাজ্যে কি অবশেষে বদলাচ্ছে প্রশাসনের ভূমিকা? অপরাধীদের মনে ভয় ধরাতে কি এই ‘জিরো টলারেন্স’ নীতিই এখন একমাত্র পথ? নাকি এনকাউন্টারের পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? উত্তর খুঁজতেই গ্রাউন্ড জিরো রিপোর্টিং ও বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘কাউন্টার থেকে এনকাউন্টার!’, ১২ জুলাই, ২০২৬, রবিবার রাত ১০ টায়।

 

 

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *