Press "Enter" to skip to content

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘প্রহর গুনছে পাহাড়….?

নিজস্ব প্রতিনিধি : সিকিম: ০৪ জুলাই, ২০২৬। বর্ষার শুরুতেই নাজেহাল সিকিম। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ব্রিজ, রাস্তা। নাজেহাল অবস্থা পর্যটকদের। প্রমাদ গুনছে দার্জিলিং। বছর বছর প্রবল বর্ষণ, ধস আস ভাঙনের জেরে দার্জিলিঙের গায়ে যে ক্ষতচিহ্ন তৈরি হয়েছে, সেটা কবে নিরাময় হবে, আদৌ কোনও দিন হবে কি না, সেটা বলতে পারছেন না কেউই। বস্তুত গোটা হিমালয় জুড়েই এখন আতঙ্ক। দার্জিলিঙের মতোই ছবি জোশীমঠে, হিমাচলে, জম্মু-কাশ্মীরে। কিন্তু তাতেও কী চোখ খুলছে আমাদের? এক দিকে পাহাড় জুড়ে নির্মাণ আর গাছ কাটা চলছে অপ্রতিহত গতিতে, অন্যদিকে অবৈধ নির্মাণ। এ দুয়ের মাঝে আরও কোন বিপদ ঘনাচ্ছে পাহাড়ের রানির কপালে? উত্তর খুঁজতেই গ্রাউন্ড জিরো রিপোর্টিং ও বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘প্রহর গুনছে পাহাড়? ০৫ জুলাই, ২০২৬, রবিবার রাত ১০ টায়।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *