Press "Enter" to skip to content

চিরতরে চলে গেলেন মোহনবাগানের প্রাণপুরুষ টুটু বসু…।

Spread the love

প্রিয়রঞ্জন কাঁড়ার : কলকাতা, ১৩ মে, ২০২৬। মোহন বাগানের প্রাণপুরুষ ক্রীড়া সংগঠক, প্রতিদিন সংবাদপত্রের মালিক, রাজ্যসভার সাংসদ ও উদ্যোগপতি টুটু বসু ওরফে স্বপন সাধন বসু (২৩/০১/১৯৪৮ — ১২/০৫/২০২৬) প্রয়াত। তিনি যখন ভেন্টিলেশনে, তখনও তাঁর পরিবার জরুরি বার্তা পেয়ে দপ্তরে গিয়ে শেষ মুহূর্তে কাগজের পিডিএফে প্রয়োজনীয় মহাগুরুত্বপূর্ণ সংশোধন ও পরিবর্তন করে আসেন। আজকের দিনে অন্য সব বিতর্ক এড়িয়ে বসু পরিবারের এই ওয়ার্ক কালচারকে সম্মান জানাই, যে সংস্কৃতির স্রষ্টা টুটুবাবু নিজেই। ক্লাব তাঁবুতে প্রয়াত টুটু বসু  কে শেষ শ্রদ্ধা জানিয়ে গেলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী সাথে ছিলেন ক্লাব সভাপতি দেবাশীষ দত্ত। টুটু বসুর প্রয়াণের খবর শোনার পর মোহনবাগান সমর্থক সহ খেলার দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *