নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৬ মে, ২০২৬। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগ আজ মার্লিন রাইজের আর টেন ফুটবল গ্রাউন্ডে হয়। ম্যাচে মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন ১ এবং সোনারপুর ডায়নামিক ১ গোল করে। এই লিগটি পশ্চিমবঙ্গের ফুটবল পরিচালনাকারী সংস্থা IFA-এর উদ্যোগে আয়োজিত একটি স্টেট লেভেল স্তরের প্রতিযোগিতা, যেখানে অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৭—এই তিনটি বয়সভিত্তিক বিভাগে খেলা হচ্ছে। চলতি মরশুমে অংশগ্রহণকারী দলের সংখ্যা যথাক্রমে ১৮ (অনূর্ধ্ব-১৩), ২৬ (অনূর্ধ্ব-১৫) এবং ২২ (অনূর্ধ্ব-১৭)।
রাজ্যজুড়ে তরুণ ফুটবলারদের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় IFA-অনুমোদিত ক্লাব ও একাডেমিগুলি অংশ নিচ্ছে। ক্লাব প্যাভিলিয়নের হোম ম্যাচগুলি মার্লিন রাইজের মাঠেই অনুষ্ঠিত হবে।














Be First to Comment