Press "Enter" to skip to content

একই গ্রুপে ইস্টবেঙ্গল আর মোহনবাগান সুপার জায়ান্ট …।

শিখা দেব : কলকাতা, ২৫ জুন, ২০২৬। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের খেলা আগামী ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে শুরু হতে পারে। গত বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ও রানার্স আপ ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে দু’টি গ্রুপে রেখে বৃহস্পতিবার লটারি অনুষ্ঠিত হল আইএফএঅফিসে। একই গ্রুপে কলকাতা ময়দানে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে। এবারেও প্রিমিয়র ডিভিশনের ফুটবল লিগে গতবারের মতো ৬ জন ভূমিপুত্রকে খেলাতে হবে। আইএফএ প্রিমিয়র ডিভিশনে গ্রুপ বিন্যাসে তেরোটি করে দল রাখা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট, বিএসএস, ইউনাইটেড স্পোর্টস কলকাতা, মেসারার্স, কালীঘাট মিলন সংঘ, রেলওয়ে এফসি, ক্যালকাটা কাস্টমস, পাঠচক্র, জর্জ টেলিগ্রাফ, খিদিরপুর, বিধাননগর মিউনিপ্যাল ও ভবানীপুর। গ্রুপ ‘বি’-তে খেলবে ইউনাইটেড স্পোর্টস ক্লাব, মহামেডান স্পোর্টিং, পিয়ারলেস, ওয়াড়ি, শ্রীভূমি এফসি, পুলিশ এসি, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, সুরুচি সংঘ, রেনবো, কোল ইন্ডিয়া, ডায়মন্ড হারবার, কলকাতা পুলিশ এবং এরিয়ান। আইএফএ-র সভাপতি অজিত ব্যানার্জি ও সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, দু’টি গ্রুপের শীর্ষে থাকা তিনটি করে দলকে নিয়ে সুপার সিক্স রাউন্ডের খেলা হবে। আবার একইভাবে প্রতি গ্রুপে নিচের দিকে থাকা তিনটি দলকে নিয়ে রেলিগেশন রাউন্ড হবে।

More from SportsMore posts in Sports »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *