শিখা দেব : কলকাতা, ২৫ জুন, ২০২৬। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের খেলা আগামী ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে শুরু হতে পারে। গত বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ও রানার্স আপ ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে দু’টি গ্রুপে রেখে বৃহস্পতিবার লটারি অনুষ্ঠিত হল আইএফএঅফিসে। একই গ্রুপে কলকাতা ময়দানে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে। এবারেও প্রিমিয়র ডিভিশনের ফুটবল লিগে গতবারের মতো ৬ জন ভূমিপুত্রকে খেলাতে হবে। আইএফএ প্রিমিয়র ডিভিশনে গ্রুপ বিন্যাসে তেরোটি করে দল রাখা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট, বিএসএস, ইউনাইটেড স্পোর্টস কলকাতা, মেসারার্স, কালীঘাট মিলন সংঘ, রেলওয়ে এফসি, ক্যালকাটা কাস্টমস, পাঠচক্র, জর্জ টেলিগ্রাফ, খিদিরপুর, বিধাননগর মিউনিপ্যাল ও ভবানীপুর। গ্রুপ ‘বি’-তে খেলবে ইউনাইটেড স্পোর্টস ক্লাব, মহামেডান স্পোর্টিং, পিয়ারলেস, ওয়াড়ি, শ্রীভূমি এফসি, পুলিশ এসি, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, সুরুচি সংঘ, রেনবো, কোল ইন্ডিয়া, ডায়মন্ড হারবার, কলকাতা পুলিশ এবং এরিয়ান। আইএফএ-র সভাপতি অজিত ব্যানার্জি ও সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, দু’টি গ্রুপের শীর্ষে থাকা তিনটি করে দলকে নিয়ে সুপার সিক্স রাউন্ডের খেলা হবে। আবার একইভাবে প্রতি গ্রুপে নিচের দিকে থাকা তিনটি দলকে নিয়ে রেলিগেশন রাউন্ড হবে।

একই গ্রুপে ইস্টবেঙ্গল আর মোহনবাগান সুপার জায়ান্ট …।
More from SportsMore posts in Sports »
- ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট…।
- Manipal Hospitals celebrates the spirit of active ageing with Senior Citizens’ Sports Summit in Kolkata….
- অ্যাডিউ রেড মাইনার্স ! স্যালুট টু ইউ… ।
- আজ সেই অভিশপ্ত দিন। ফুটবলের জন্য বলি হওয়া বাংলার ১৬ জন ফুটবলপ্রেমী মানুষকে শ্রদ্ধা জানানোর দিন…।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের পক্ষ থেকে ত্রিপুরা তথা দেশের গর্ব, ২০২৬ কমনওয়েলথ গেমসে জুডোয় সোনাজয়ী অস্মিতা দে-কে সংবর্ধনা…।
More from WorldMore posts in World »
- Real Celebrates the Beautiful Bond of Siblings This Raksha Bandhan with ‘Real Greetings’….
- Brain cancer in old man disappears, thalassemia child finds new life without transfusions as Narayana Health doctors work wonders on two near-impossible cases…
- DHL Express’ Rakhi Express is Back with 50% Off on International Shipments from India….
- Dance Bridges Festival 2026 Converging Identities 20-24 August…
- ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট…।









Be First to Comment