নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৭ আগস্ট ২০২৩। পথশিশুদের পাতে পড়ল রুপালি শস্য ইলিশ মাছ। কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে গত ২৬ আগস্ট শনিবার কলেজস্কোয়ারে প্রায় ২০০ জন পথশিশু এদিন ইলিশ উৎসবে শামিল হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎসমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী, তৃণমূল নেত্রী স্মিতা বক্সি, ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা দত্ত, সংগঠনের সম্পাদক অচিন্ত্য কুমার লাহা, সংগঠনের সহ সভাপতি জয় মিত্র।
এদিন মন্ত্রী জানান, রাজ্য সরকারের উদ্যোগে ছোট ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ফলে বর্ষার মরশুমে ইলিশের জোগান বেড়েছে। দাম কিছুটা নাগালের মধ্যেও রয়েছে। একইসঙ্গে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।
এই উদ্যোগ সম্পর্কে সংগঠনের সম্পাদক জানান, কলকাতা পুরসভার ৪০ নং ওয়ার্ডে প্রথম এমন উদ্যোগ নেওয়া হল। আগামীদিনে শহরের বিভিন্ন জায়গায় এমন উদ্যোগ ছড়িয়ে পড়ুক এটা আমরা মন থেকেই চাই। এত দামি ইলিশ মাছ দারিদ্র মানুষের পক্ষে কিনে খাওয়া এক প্রকার অসম্ভব বলা যেতে পারে। আগামীদিনেও আমারা এই ধরণের উদ্যোগে সামিল হবো।
কলেজস্কোয়ারে পথশিশুরা ইলিশ উৎসবে শামিল হলো…।

More from InternationalMore posts in International »
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
More from SocialMore posts in Social »
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- হিন্দুস্থান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন…..।
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..











Be First to Comment